পূজা চেরি
বিনোদন

আমেরিকার ভিসা প্রাপ্তিতে শাকিবের হাত নেই

সান নিউজ ডেস্ক: সময়ের আলোচিত-সমালোচিত চিত্রনায়ক শাকিব খান ও ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরির প্রেমের গুঞ্জনে সরগরম সিনেপাড়া।

আরও পড়ুন: মাইক্রোবাসের ধাক্কায় ঝরল ৫ প্রাণ

এরমধ্যে এ নায়িকার যুক্তরাষ্ট্রের ভিসা পেয়েছেন। সামাজিক মাধ্যমে অনেকেরই মন্তব্য পূজার মার্কির ভিসা প্রাপ্তিতে ভূমিকা রয়েছে শাকিব খানের। এ নিয়ে শাকিবের সঙ্গে পূজার নাম জড়িয়ে অনেক গুঞ্জনও চাউর হয়।

তবে পূজা স্পষ্টই জানালেন, তার আমেরিকার ভিসা প্রাপ্তিতে শাকিবের কোনো হাত নেই। শিল্পী হিসেবেই এই ভিসা পেয়েছেন তিনি।

শুক্রবার (৭ অক্টোবর) মুক্তি পেয়েছে পূজা চেরি অভিনীত নতুন সিনেমা ‘হৃদিতা’। এই সিনেমার প্রচারণায় গিয়ে গণমাধ্যমকে পূজা বলেন, ‘যেহেতু আমি একজন আর্টিস্ট তাই আবেদনের প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রে যাওয়ার ভিসা পেতেই পারি। আমি সেখানে কাজে যেতে পারি কিংবা ট্যুরেও যেতে পারি। এ ব্যাপারে তার (শাকিব) কোনো হাত নেই। কোনো বিতর্কিত বিষয় নিয়ে কথা বলতে চাই না। যারা আমাকে অপছন্দ করেন তারা আমাকে স্কিপ করতে পারেন।’

আরও পড়ুন: পাকিস্তানকে সাহায্য করা নৈতিক দায়িত্ব

প্রসঙ্গত, বিভিন্ন মহলে শোনা যাচ্ছে, ঢালিউডের এ প্রজন্মের নায়িকা পূজা চেরি শাকিব খানের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। যদিও গুঞ্জনের সত্যতা নিশ্চিত করা যায়নি।

কিছুদিন আগে শাকিব খান ও নায়িকা শবনম বুবলী তাদের বিয়ে ও সন্তানের কথা প্রকাশ করে দেশজুড়ে আলোচনার ঝড় তোলেন। সেসময় এটাও চাউর হয় যে, পূজা চেরিকে কেন্দ্র করে শাকিব ও বুবলীর মধ্যে ঝামেলা চলছে।

এ ছাড়াও যুক্তরাষ্ট্রে পূজা চেরি ও শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে দ্বিতীয় সিনেমার শুটিং করবেন। শাকিব খানের ‘মায়া’ সিনেমার নায়িকা পূজা। সবকিছু ঠিক থাকলে যুক্তরাষ্ট্রে খুব শিগগিরই এই সিনেমার শুটিং শুরু করবেন তারা।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা