‘রাগী’র পোস্টারের মুনমুন এবং ‘হনুমান’ সিনেমার পোস্টারে ভারালক্ষী সরথকুমার। ছবি: সংগৃহীত
বিনোদন

মুনমুনের ছবির পোস্টার নিয়ে সমালোচনা

বিনোদন ডেস্ক: চিত্রনায়িকা মুনমুনের নতুন ছবির পোস্টার প্রকাশ করা হয়েছে। তবে পোস্টারটি ঘিরে সমালোচনা শুরু হয়েছে। পোস্টারের ছবিতে ছুরি হাতে রাগী চেহারায় দেখা গেছে নায়িকাকে। কিন্তু ‘রাগী’ সিনেমার এই পোস্টারের সঙ্গে দক্ষিণ ভারতীয় নির্মাতা প্রশান্ত ভার্মার ‘হনুমান’ সিনেমার পোস্টারের হুবহু মিল পাওয়া গেছে।

আরও পড়ুন: গৌরীপুরে ভ্রাম্যমান আদালতে প্রতারকের সাজা

জানা গেছে, ‘হনুমান’ সিনেমার নায়িকা ভারালক্ষী সরথকুমারের মুখাবয়ব ও হাতে ডাবের ছড়ি ছাড়া বাকি সব হুবহু মিল রয়েছে ‘রাগী’ সিনেমার পোস্টারের সঙ্গে। এমনকি, হাতের বালা, গলার মালা, খোঁপার ফুল, পেছনের পাহাড় ও ডানপাশে পড়ে থাকা ব্যক্তিসহ সবকিছুর মিল রয়েছে।

এটিকে ফটোশপের মাধ্যমে এডিট করে ‘গলাকাটা’ পোস্টার বলে অনেকে মন্তব্য করেছে। আগামী ১৪ অক্টোবরে মুক্তি পাবে মিজানুর রহমান পরিচালিত সিনেমাটি। এর মাধ্যমে প্রথমবার তাকে দেখা যাবে খলনায়িকার ভূমিকায়।

আরও পড়ুন: বিয়ে বাড়িতে কিশোরীকে ধর্ষণ: প্রধান আসামি গ্রেফতার

পোস্টারটি সম্পর্কে মুনমুন জানান, সমালোচনা না হলে আলোচনায় আসা যায় না। আগে সিনেমাটি দেখুন, তারপর সমালোচনা করুন।

তবে পরিচালক মিজানুর রহমান জানান, পোস্টারের জন্য মুনমুনের ফটোশুট করা হয়েছে। ডিজাইনারকে পোস্টার সম্পর্কে প্রাথমিক ধারণা দেওয়া হয়েছে। সে তার মতো করে করেছে। ওটা হয়তো সে দেখেছে কিংবা কিছু একটা করেছে। তবে মাথাকাটা হয়নি।

আরও পড়ুন: গৌরীপুরে ভ্রাম্যমান আদালতে প্রতারকের সাজা

তিনি আরও জানান, ‘রাগী’ সিনেমায় নায়ক-নায়িকা চরিত্রে আছেন আবির চৌধুরী, আঁচল আঁখি ও মৌমিতা মৌ। জাকেরা খাতুন জয়া প্রযোজিত সিনেমাটিতে আরো অভিনয় করেছেন খালেদা আক্তার কল্পনা, মারুফ, সনি রহমান, কাজী হায়াৎ প্রমুখ।

প্রসঙ্গত, মুনমুনের চলচ্চিত্রে অভিষেক হয়েছিল ১৯৯৬ সালে। বেশ কিছু ব্যবসাসফল সিনেমা করার পর হঠাৎ চলচ্চিত্র থেকে দূরে সরে যান তিনি। মুনমুনকে সর্বশেষ ‘কুমারী মা’ সিনেমায় দেখা যায় ২০১৪ সালে। এবার ৮ বছর পর আবারো মুক্তি পেতে যাচ্ছে এই নায়িকার ‘রাগী’ সিনেমাটি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা