বিনোদন
নির্বাচনি প্রচারণা 

গভীর রাতে হিরো আলমের সঙ্গে মুনমুন

সান নিউজ ডেস্ক : সময়ের আলোচিত ও সমালোচিত সোশ্যাল মিডিয়ায় বহুল চর্চিত নাম হিরো আলম। অতীতের মতো এবারো সংসদ নির্বাচনে অংশ নিয়ে আলোচিত।

আরও পড়ুন: পামেলা পাচ্ছেন ১০০ কোটি টাকা!

শুক্রবার (২৭ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে শহরের সাতমাথা এলাকায় হিরো আলমকে সঙ্গে নিয়ে নির্বাচনী প্রচারণা চালাতে দেখা যায় চিত্রনায়িকা মুনমুনকে। মুনমুন শহরের সাতমাথায় রাত ২টা থেকে আড়াইটা পর্যন্ত প্রচারণা চালান।

বগুড়ার উপ-নির্বাচনে বগুড়া-৪ ও বগুড়া-৬ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন। একতারা প্রতীকে তার জন্য ভোট চাইলেন চিত্রনায়িকা মুনমুন।

একতারা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে চিত্রনায়িকা মুনমুন বলেন, “উত্তরবঙ্গ এসেছিলাম। হিরো আলম স্নেহের ছোট ভাই। ও বলল ‘আপু, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি, একটু এসে দোয়া দিয়ে যান।’ ওর কথা ফেলতে পারিনি। ব্যস্ততার মধ্যেও ওর জন্য ভোট চাইতে এসেছি।

হিরো আলম প্রান্তিক পরিবার থেকে উঠে আসা মানুষ। কিং অব রুট লেভেল। প্রান্তিক মানুষের কষ্ট সে ভালোভাবে বোঝে। সে মানুষের জন্য কাজ করতে চায়। সে নির্বাচিত হলে প্রান্তিক মানুষের ভাগ্য উন্নয়ন হবে।”

আরও পড়ুন: সানাই মাহবুবের নতুন যাত্রা!

হিরো আলম বলেন, ‘ভোটারদের চমক দেখাতে বগুড়া-৬ আসনে অর্থাৎ বগুড়া শহরে একতারা মার্কার পক্ষে ভোট চেয়ে মাঠে নামবেন চিত্রনায়িকা জেসমিন। এছাড়া একতারার প্রচারণায় আসছেন চিত্রনায়িকা নাসরিন, অভিনেতা কাবিলাসহ অনেক চলচ্চিত্রশিল্পী।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

মালয়েশিয়ায় গ্রেফতার ৩২ বাংলাদেশি

মালয়েশিয়ার জোহর রাজ্যে পরিচালিত যৌথ অভিবাসনবিরোধী...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

ইএফডি প্রকল্পে ব্যর্থতা, ভ্যাট আদায়ে বড় ঘাটতিতে রাজস্ব হারাচ্ছে সরকার

বাংলাদেশের ভ্যাট ব্যবস্থাকে আধুনিক, স্বচ্ছ এবং কাগজবিহীন করার লক্ষ্য নিয়ে গত...

খাগড়াছড়িতে বৃক্ষরোপন অভিযান, ৬৮ হাজার চারা বিতরণ

"বৃক্ষরোপনে সাজাই দেশ-সবার আগে বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে...

'মোদিকে নিয়ে হাসিনাকে ফিরে আসতে হতে পারে' 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বল...

নোবিপ্রবি প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকতা কর্মশালা

নোবিপ্রবি প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকতা কর্মশালা নোয়াখালী বিজ্ঞান...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা