বিনোদন

পামেলা পাচ্ছেন ১০০ কোটি  টাকা!

বিনোদন ডেস্ক : হলিউড অভিনেত্রী পামেলা অ্যান্ডারসন ও প্রযোজক জন পিটার্স ২০২০ সালে ভালোবেসে বিয়ে করেন। কিন্তু বিয়ের পর দুই সপ্তাহও টেকেনি তাদের সংসার। ভেঙ্গে যায় মাত্র ১২ দিনেই।

আরও পড়ুন: সানাই মাহবুবের নতুন যাত্রা!

বিবাহবিচ্ছেদ ঘটলেও প্রাক্তন স্ত্রীর জন্য ভালোবাসা কমেনি জনের। নিজের উইলে পামেলার জন্য রেখে যাচ্ছেন ১০ মিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি টাকায় যার মূল্য ১০০ কোটি!

চলচ্চিত্র বিষয়ক ম্যাগাজিন ভ্যারাইটি ডটকমকে জন পিটার্স বলেন, ‘আমি সব সময়ই পামেলাকে হৃদয় থেকে ভালোবেসে যাব। সত্যি বলতে, আমার উইলে তার জন্য ১০ মিলিয়ন ডলার। যদিও এ তথ্যটি এখনো পামেলা জানে না। শুধু পামেলা নয়, কেউ-ই বিষয়টি জানেন না। প্রথমবারের মতো আপনার সঙ্গে এ বিষয়ে কথা বলছি।’

অন্যদিকে পামেলা অ্যান্ডারসন সংবাদমাধ্যমটিকে তার প্রাক্তন স্বামী জনের প্রতি ভালোবাসার কথা জানিয়ে বলেন, ‘জন খুবই ভালো মনের মানুষ। আমার জীবনে তার অনেক প্রভাব। মৃত্যুর আগ পর্যন্ত তাকে ভালোবেসে যাব।’

আরও পড়ুন: সুখবর পেলেন জ্যাকুলিন

প্রসঙ্গত, দুজনের পরিচয় ছিল দীর্ঘদিনের। ১৯৮০ সালে প্রথম দেখাতেই পামেলাকে ভালো লেগেছিল জনের। তারপর প্রায় ৩০ বছর কেটে যায়। একে অপরের বন্ধু হিসেবে বিপদে-আপদে পাশে থেকেছেন পামেলা ও জন। হঠাৎ একদিন বিয়ের প্রস্তাব আসে জনের কাছে। এসএমএস করে তাকে বিয়ের প্রস্তাব দেন ‘স্ন্যাপড্র্যাগন’ খ্যাত হলিউড অভিনেত্রী পামেলা। ২০২০ সালের জানুয়ারি মাসে মালিবুতে বিয়ে করেন পামেলা-পিটার্স। সে বছরই ১ ফেব্রুয়ারি বিচ্ছেদের জন্য আইনি পথে আবেদন জানান সাবেক এই দম্পত্তি।

সান নিউজ/জেএইচ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা