ছবি: সংগৃহীত
বিনোদন

দীপিকা এখনও আমার রানি

সান নিউজ ডেস্ক: বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা দম্পতি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। বেশ কিছুদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন তাদের বিচ্ছেদ হচ্ছে। গুজব আরও ডালপালা মেলার কারণ তাদের বেশ কিছু দিন একসঙ্গে দেখা যায়নি।

আরও পড়ুন: রণবীর-দীপিকার ঘরে বিচ্ছেদের সুর!

তিন দিন আগেই ইনস্টাগ্রামে রণবীরের ছবির নিচে মন্তব্য করেছিলেন দীপিকা। লিখেছিলেন, ‘বাহ, বেশ লোভনীয় কিন্তু!’ সঙ্গে ছিল জিভ বার করা ইমোজি। তা দেখেও অতটা নিশ্চিন্ত হতে পারেননি অনুরাগীরা। হতে পারে, দীপিকা এখনও একইভাবে ভালোবাসেন স্বামীকে। কিন্তু রণবীরের মন? তার হদিস কে-ই বা জানেন! তবে মঙ্গলবারই স্ত্রীর একটি ছবির নিচে মন্তব্যে বুঝিয়ে দিলেন, এখনও দীপিকাই তার রানি।

ছবিতে দেখা যায়, এক অলঙ্কার বিপণন সংস্থার বিজ্ঞাপনের মুখ হয়েছেন দীপিকা। তার সাজের প্রশংসা করে রণবীর লিখেছেন, আমার রানি! সব সময়ই আমার গর্বের বিষয়ও।

সম্প্রতি এক অনুষ্ঠানে যোগ দিয়ে স্পষ্ট ভাষায় রণবীর জানিয়ে দিয়েছেন, দীপিকা আর তিনি একসঙ্গেই রয়েছেন। বলেন, আমাদের প্রেম শুরু হয়েছিল ২০১২ সালে। ফলে ২০২২ সাল আমার আর দীপিকার ১০ বছর। ওকে অভিনেত্রী হিসাবে সম্মান করি। আশা করছি, আবার আমরা একসঙ্গে পর্দায় কাজ করব।

আরও পড়ুন: হোটেলে শাকিব-বুবলী, বাহিরে ভিড়

‘রাম লীলা’, ‘বাজিরাও মাস্তানি’ থেকে শুরু করে ‘পদ্মাবত’— রণবীর-দীপিকা মানেই হিট জুটি। পর্দায় তাদের রোম্যান্সে বুঁদ হয়ে থাকেন দর্শক। কিন্তু বাস্তবে? ২০১৮ সালে তাদের চারহাত এক হয়। কিন্তু সম্প্রতি তাদের বিচ্ছেদের জল্পনায় অনেক অনুরাগীর মন ভেঙেছে।

প্রসঙ্গত, ২০১৭ সালে দীপিকা রণবীর সিং-এর সাথে তার সম্পর্কের কথা জানান। সঞ্জয় লীলা ভন্সালীর ‘গোলিয়োঁ কী রাসলীলা রাম-লীলা’ ছবির সেটে তাদের পরিচয় ও প্রেমের শুরু হয়েছিল। ২০১৮ সালের নভেম্বরে তারা ইতালির লেক কোমোতে কঙ্কানি ও সিন্ধি রীতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন। শেষবার রণবীর-দীপিকাকে একসঙ্গে দেখা গিয়েছিল ‘৮৩’ সিনেমায়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

আবারো মুখোমুখি স্পেন ও আর্জেন্টিনা

ফুটবল বিশ্বকাপ ফাইনালের মঞ্চে শ্রেষ্ঠত্বের শিরোপা লড়াই নির্ধারণ হলেও স্পেন ও...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

ফিফা বিশ্বকাপে সেরা একাদশে কারা?

২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপ শেষ হয়েছে দুদার্ন্ত সব দলের লড়াইয়ের মাধ্যমে। তিন দিন...

বিয়ে করলেন ইউটিউবার মিস্টার বিস্ট

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নিজের দীর্ঘদিনের প্রেমিকা ও কনটেন্ট ক্রিয়েটর থি...

পুলিশের ৬ কর্মকর্তাকে বদলি

দেশ পুলিশের চারজন অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডিশনাল এসপি) ও দুজন সহকারী পুলিশ...

সিনেমার পর্দায় স্বৈরাচারী ক্ষমতার পতন

ইতিহাসের পাতায় একনায়কতান্ত্রিক শাসনের পতন সবসময়ই নাটকীয় ঘটনার একটি। আর এই পরি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা