বিনোদন

একই সিনেমায় সালমান-রাম চরণ

সান নিউজ ডেস্ক : বলিউডের ভাইজান সালমান খান। তার পরবর্তী সিনেমা ‘কিসি কা ভাই কিসি কা জান’। এতে দেখা যাবে অভিনেতা রাম চরণকে।

আরও পড়ুন : জাতীয় গ্রিডে বিপর্যয় বিদ্যুৎ নেই রাজধানীসহ দেশের অধিকাংশ এলাকায়

তেলেগু সিনেমার জনপ্রিয় এই অভিনেতা ও তার বাবা চিরঞ্জীবীর সঙ্গে সালমানের বেশ সুসম্পর্ক। শুধু তাই নয়, রাম চরণের বাবার ‘গডফাদার’ সিনেমায় অতিথি চরিত্রে হাজির হবেন ‘দাবাং’ অভিনেতা। এজন্য কোনো পারিশ্রমিকও নেননি তিনি। তাই সালমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেই তার সিনেমায় অতিথি চরিত্রে অভিনয় করছেন রাম চরণ।

সম্প্রতি মুম্বাইয়ে ‘গডফাদার’ সিনেমার হিন্দি ট্রেইলার প্রকাশ অনুষ্ঠানে এই তথ্য জানিয়েছেন সালমান খান। এই অভিনেতা বলেন, ‘চরণ আমার সঙ্গে দেখা করতে আসে এবং বলে, সে অতিথি চরিত্রে অভিনয় করতে চায়। আমি তাকে না করেছিলাম। কিন্তু সে জোরাজুরি করে এবং জানায়, আমার সঙ্গে একফ্রেমে থাকতে চায়। মনে করেছিলাম সে মজা করছে, তাই বলেছিলাম পরদিন কথা বলব। কিন্তু পরদিন সকালে চরণ কস্টিউম পরে সেটে হাজির হয়। এমনকি আমাদের আগেই সেটে এসেছিল। তাকে জিজ্ঞেস করলে বলেছিল, শুধু আমার সেটে থাকতে চায়। এভাবেই আমার সিনেমায় সে যুক্ত হয়েছে। পরে শুটিংয়ে আমরা অনেক ভালো সময় কাটিয়েছিলাম।’

‘জাঞ্জির’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন রাম চরণ। কিন্তু বক্স অফিসে খুব বেশি সাড়া ফেলেনি এটি। তবে ‘ট্রিপল আর’ সিনেমা মুক্তির পর হিন্দি সিনেমাপ্রেমীদের প্রশংসা কুড়িয়েছেন এই অভিনেতা।

এদিকে আগামী ৫ অক্টোবর মুক্তি পাচ্ছে ‘গডফাদার’। মালায়ালাম ভাষার ‘লুসিফার’ সিনেমার রিমেক এটি। মূল সিনেমায় অভিনয় করেছেন মোহনলাল। ‘গডফাদার’ সিনেমায় চিরঞ্জীবী-সালমান ছাড়াও আছেন নয়নতারা।

আরও পড়ুন : ইকুয়েডরে দাঙ্গায় নিহত ১৫

অন্যদিকে, ‘ভাইজান’ থেকে পরিবর্তন করে বর্তমানে সালমানের সিনেমাটির নাম রাখা হয়েছে ‘কিসি কা ভাই কিসি কি জান’। এই সিনেমায় আরো আছেন পূজা হেগড়ে, ‘বিগ বস’খ্যাত শেহনাজ গিল, পাঞ্জাবি গায়ক জাসসি গিল, সিদ্ধার্থ নিগম, পলক নিগম, রাঘব জুয়াল, দক্ষিণী সুপারস্টার ভেঙ্কটেস, জাগপতি বাবু প্রমুখ। ফারহাদ সামজি পরিচালিত এই সিনেমা চলতি বছরের ডিসেম্বরে মুক্তির কথা রয়েছে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা