বিনোদন

নতুন লুকে শাহরুখ

সান নিউজ ডেস্ক : বলিউড বাদশা শাহরুখ খান খালি গায়ে একটি সোফায় আধ শোয়া। তার সিক্স প্যাক অ্যাবস স্পষ্ট। মাথায় বড় বড় চুল। এক দৃষ্টিতে তাকিয়ে আছেন এই অভিনেতা।

আরও পড়ুন : বিশ্ব পর্যটন দিবস বাংলাদেশ বিপুল পর্যটন সম্ভাবনাময়

সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি কোনো কিছু শেয়ার করলে সেটা মুহূর্তেই ভাইরাল। সম্প্রতি শাহরুখ খান নিজের একটি ছবি শেয়ার করেছেন নিজের ইনস্টাগ্রামে ।

ছবিটির ক্যাপশনে শাহরুখ খান জুড়ে দিয়েছেন একটি গানের কয়েকটি চরণ। পাশাপাশি লিখেছেন, ‘আমার শার্ট। আমিও পাঠানের জন্য অপেক্ষা করছি।’ প্রিয় অভিনেতার ছবিতে মজেছেন নেটিজেনরা। একদিনে ছবিটিতে রিঅ্যাক্ট পড়েছে প্রায় ৩০ লাখ।

শুধু নেটিজেনরাই নন, এ ছবি নিয়ে রসিকতায় মেতেছেন শাহরুখ খানের স্ত্রী গৌরি খানও। এ পোস্টে তিনিও মন্তব্য করেছেন। গৌরি লিখেছেন, ‘ওহ গড! মানুষটা এখন নিজের জামার সঙ্গেও কথা বলতে শুরু করেছে।’ গৌরি খানের এই মন্তব্য মন কেড়েছে নেটিজেনদের। তার মন্তব্যে প্রায় ছয় শত কমেন্ট করেছেন শাহরুখ ভক্তরা।

এর আগে ‘পাঠান’ সিনেমায় খলনায়কের চরিত্রে অভিনয় করা জন আব্রাহামের লুক শেয়ার করেছিলেন শাহরুখ। ধারণা করা হচ্ছে, সিনেমায় শাহরুখ-দীপিকা জুটি ফের ম্যাজিক ছড়াতে আসছেন। তবে তার বাস্তব সত্যতা জানতে হলে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে সিনেমাপ্রেমীদের।

আরও পড়ুন : মেলোনি হতে যাচ্ছেন ইতালির প্রধানমন্ত্রী

আশা করা হচ্ছে ২০২৩ সালের ২৫ জানুয়ারি মুক্তি পাবে ‘পাঠান’ ছবি। ছবিটি পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা