আবু হেনা রনি
বিনোদন

ভালো আছেন রনি

সান নিউজ ডেস্ক: গাজীপুরে গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ কৌতুক অভিনেতা আবু হেনা রনির শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।

আরও পড়ুন: দেশে আরও ৪ জনের প্রাণহানি

বর্তমানে তিনি কথা বলাসহ স্বাভাবিক খাবার খেতে পারছেন। একইসঙ্গে পুলিশ কনস্টেবল জিল্লুর রহমানের অবস্থাও স্বাভাবিক রয়েছে।

রোববার (২৫ সেপ্টেম্বর) দুপুরে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন এসব তথ্য জানান।

তিনি বলেন, রনি এবং জিল্লুর রহমানের শারীরিক অবস্থার অনেক উন্নতি হয়েছে। গতকাল তাদের দুজনকে কেবিনে দেওয়া হয়েছে। তারা দুই জনই কথা বলাসহ স্বাভাবিক খাবার খেতে পারছেন।

আরও পড়ুন: জাতিসংঘের ভূমিকায় মালয়েশিয়া ক্ষুব্ধ

হাসপাতাল থেকে কবে ছাড়া পেতে পারেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অন্তত আরও দুই সপ্তাহ তাদের হাসপাতালে থাকতে হবে। এর আগে কিছুই বলা যাবে না।

প্রসঙ্গত, বেলুন বিস্ফোরণে আবু হেনা রনির দেহের ২৫ শতাংশ এবং কনস্টেবল জিল্লুর রহমানের দেহের ১৯ শতাংশ দগ্ধ হয়েছিল। তাদের চিকিৎসায় ১৩ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়।

গত ১৬ সেপ্টেম্বর সন্ধ্যায় জিএমপির চতুর্থ বর্ষপূর্তির অনুষ্ঠানে মঞ্চের পেছনে বিস্ফোরিত হয় গ্যাস বেলুন। এতে কৌতুক অভিনেতা রনিসহ পাঁচজন দগ্ধ হন। তাদের উদ্ধার করে প্রথমে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পরে ওইদিন রাত ৯টার দিকে দগ্ধ ও আহত পাঁচজনকে আনা হয় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা