সাইকেল চালাতে গিয়ে আহত ঋতুপর্ণা!
বিনোদন

সাইকেল চালাতে গিয়ে আহত ঋতুপর্ণা!

বিনোদন ডেস্ক:

বৈশ্বিক মহামারি করোনা কারণে অনেকদিন ধরে সপরিবারে সিঙ্গাপুর রয়েছেন ওপার বাংলার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। আর সেখানেই দুর্রঘটনার সম্মুখীন হলেন জনপ্রিয় এই অভিনেত্রী।

করোনা পরিস্থিতির কারণে অনেকদিন ধরে সপরিবারে সিঙ্গাপুর রয়েছেন ওপার বাংলার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। আর সেখানেই দুর্রঘটনার সম্মুখীন হলেন জনপ্রিয় এই অভিনেত্রী। সাইকেল চালাতে গিয়ে আহত হয়েছেন তিনি।

কবজিতে বেকায়দায় মোচড় লেগেছে। লকডাউনে নিজেকে ফিট রাখতেই নিয়মিত সাইকেল চালানোর অভ্যেস করেন তিনি। কিন্তু এবার অঘটনের শিকার হন।

ঋতুপর্ণা জানান, ‘চলন্ত সাইকেল নিয়ে ডান দিকে ইউটার্ন নিতে গিয়েছিলাম। তখনই সামলাতে না পেরে বেকায়দায় মোচড় লাগে ডান হাতের কবজিতে। সঙ্গে সঙ্গে অবশ হয়ে যায় হাত, আঙুল। কবজির পাশাপাশি ডান হাতের তৃতীয় আঙুলেও চোট পেয়েছি।’

ডাক্তার জানান, কবজি বা আঙুলে কোনও চিড় ধরেনি, এটাই সবচেয়ে ভাল খবর। দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য হাতে আকুপাংচার করাচ্ছেন ঋতুপর্ণা। তাতে ব্যথা অনেকটাই বশে।

লকডাউনে কলকাতায় আপাতত কাজ না থাকলেও সিঙ্গাপুরে বসেই নিজের ইউ টিউব চ্যানেল খুলেছেন ঋতুপর্ণা। সেখানে তিনি সিনেমা সংক্রান্ত নানা বিষয় নিয়ে নিয়মিত আলোচনায় যোগ দিচ্ছেন।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা