বিনোদন

রিকশা নিয়ে নামলেন মিঠুন 

সান নিউজ ডেস্ক: যাত্রীর আসনে বসে আছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা দীপক অধিকারী দেব। তাকে নিয়ে রিকশা টানছেন আরেক জনপ্রিয় নন্দিত অভিনেতা মিঠুন চক্রবর্তী! তার পরণে চেক শার্ট আর প্যান্ট। মুখে গাল ভর্তি পাকা দাড়ি, উস্কোখুস্কো চুল, হাতে স্টেয়ারিং।

আরও পড়ুন: সরকারি কর্মচারী গ্রেফতারে পূর্বানুমতির বিধান বাতিল

সম্প্রতি বেনারসের রাস্তায় ঘটা এমনই ছবি ধরা পড়েছে সামাজিকমাধ্যমে। মিঠুন-দেবের এমন কাণ্ড মূলত দুই তারকার আসন্ন সিনেমা ‘প্রজাপতি’র জন্য।অভিজিৎ সেন পরিচালিত এই সিনেমার শুটিংয়ের জন্যই দীর্ঘদিন ধরে বেনারসে সিনেমাটির টিম। বুধবার (২৪ আগস্ট) সেই শুটিংয়ের মাঝেই নানাভাবে দেখা দিয়েছেন মিঠুন-দেব।

দেবের ফ্যান পেজ থেকে শেয়ার করা হয়েছে সেসব মুহূর্তের ভিডিও। যা ইতোমধ্যে সামাজিকমাধ্যমে ভাইরাল।
মিঠুনের রিকশা টানার পাশাপাশি দেখা যাচ্ছে মাটির ভাড়ে ঘোলে চুমুক দিচ্ছেন। আবার কখনো নিজেই রিকশায় চড়ে ঘুরে বেড়াচ্ছেন। একইসঙ্গে ভক্তের কাঁধে হাত রেখে তুলছেন সেলফি।

জানা যায়, ‘প্রজাপতি’র বেশিরভাগ অংশের শুটিং হয়েছে কলকাতায়। এরপরেই বেনারসে শুটিং করবেন তারা। বাবা ও ছেলের সম্পর্কের গল্প উঠে আসবে সিনেমাটিতে। যেখানে বাবার চরিত্রে থাকছেন মিঠুন চক্রবর্তী এবং ছেলের চরিত্রে দেব।

আরও পড়ুন: ভারতে ট্রাক-জিপের সংঘর্ষে নিহত ৯

উল্লেখ্য, ‘প্রজাপতি’ সিনেমার সবচেয়ে বড় চমক, ৪৬ বছর পর একসঙ্গে বড়পর্দায় হাজির হচ্ছেন মিঠুন চক্রবর্তী ও মমতা শংকর।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা