সরি প্রেমকান্ত, দেশে ফিরে যাও
বিনোদন

সরি প্রেমকান্ত, দেশে ফিরে যাও

সান নিউজ ডেস্ক: প্রেমের টানে বাংলাদেশে আসা ভারতের তামিলনাড়ুর যুবক প্রেমকান্তকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন দেশের সংগীত তারকা আসিফ আকবর।

আরও পড়ুন: শাহরুখ খানের ভিডিও ভাইরাল

তিনি ফেসবুকে লিখেছেন, ‘প্রেমের ব্যাপারে আমি খুব সেনসিটিভ। যে কোনো সলিড প্রেম দেখলেই পাশে থাকা আমার অভ্যাস। যাদের প্রেমের পক্ষে কাজ করি তাদের সংসার টেকা না টেকার দায়িত্ব আমার না। টিকে গেলে খুশি হই, ভেঙ্গে গেলে কষ্ট পাই। বহুদিন ধরে দেখছি বাংলাদেশি প্রেমিকদের টানে ভিনদেশি মেয়েরা ছুটে আসছেন। ভালবাসার ব্যাপার তো! ভালোই লাগছিল। বাংলাদেশের ছেলেরা বারবার প্রমাণ করেছে, প্রেমের প্রতি তারা বিশ্বস্ত। স্যালুট সফল প্রেমিকগণ।’

প্রেমিকাদের নিয়ে আসিফের মন্তব্য, ‘মেয়েদের ভালোবাসার ব্যাপারে আমার একটা ছোট অবজারভেশন আছে। তারা প্রেমও করবে, আবার অবুঝ প্রেমিকের সক্ষমতা নিয়ে ক্ষাণিক পরেই দ্বিতীয় অপশনের উপস্থিতি জানান দেবে। পাত্র রেডি, ফ্যামিলি থেকে চাপ আছে, হাতে সময় কম, এখন তুমি কী করবে ! সবাইতো আর আমার মত বীর প্রেমিক না, কেউ কেউ অসহায় প্রেমিকও হয়। ভালবাসার হিসাব নিকাশে খেই হারিয়ে ব্যর্থ প্রেমিকের খাতায় নাম লিখিয়ে বিরহবিধুর কষ্ট নিয়ে বেঁচে থাকে এই অভাগাগুলো।’

প্রেমকান্তের বিষয়ে আসিফ বললেন, ‘প্রেমকান্ত নামের ছেলেটা ভারতের তামিলনাড়ু থেকে বৈধ পথেই বরিশালে এসেছে প্রেমের টানে। এসেই মেয়েটার লোকাল-ফরেন প্রেমিক কোটায় অপমানিত হয়েছে। বাংলাদেশি প্রেমিকরা বিদেশি মেয়েদের সাথে সুন্দর সংসার করছে, অথচ তিন বছরের চলমান প্রেমে প্রেমকান্ত ধোঁকা খেয়ে গেল। জল যতই ঘোলা হউক না কেন, আমার দাবি প্রেমকান্তকে সম্মানজনকভাবে তার দেশে পাঠিয়ে দেয়া হোক। একজন সলিড প্রেমিকের পক্ষ নেয়া পুরুষ হিসেবে আমার দায়িত্ব।’

প্রেমকান্তের কাছে দুঃখপ্রকাশ করে আসিফ লিখেছেন, ‘সরি প্রেমকান্ত, দেশে ফিরে যাও। আর মনে রেখো- বাংলাদেশের প্রেমিকরা মেয়েদের চেয়েও বহুগুণে সলিড প্রেমের ক্ষেত্রে। তুমি ভুল করেছো, সেটা সমস্যা না; ভবিষ্যতে সতর্ক থাকবে এটাই আশা করি। তেলের দাম ব্যাপার না, প্রেমকাতুরে প্রেমকান্তের দলের জন্য ভালবাসা অবিরাম।’

আরও পড়ুন: সিনেমা করার আগ্রহ বেড়েছে

প্রসঙ্গত, প্রেমের টানে বাংলাদেশে আসেন ভারতের তামিলনাড়ুর যুবক প্রেমকান্ত। বরগুনার এক তরুণীর সঙ্গে তার তিন বছরের প্রেম। গত ৪ আগস্ট তিনি বরগুনায় এসেছিলেন। কিন্তু প্রেমিকার দেখা পাননি, বরং নানাভাবে অপমানিত হন। এমনকি প্রেমিকার বর্তমান প্রেমিকের হাতে মারধরের শিকারও হয়েছেন।

শেষ পর্যন্ত হতাশ হয়ে, ভাঙা হৃদয়ে প্রেমকান্ত গত শনিবার (৬ আগস্ট) বরগুনা ত্যাগ করেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

আবারো মুখোমুখি স্পেন ও আর্জেন্টিনা

ফুটবল বিশ্বকাপ ফাইনালের মঞ্চে শ্রেষ্ঠত্বের শিরোপা লড়াই নির্ধারণ হলেও স্পেন ও...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

ফিফা বিশ্বকাপে সেরা একাদশে কারা?

২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপ শেষ হয়েছে দুদার্ন্ত সব দলের লড়াইয়ের মাধ্যমে। তিন দিন...

বিয়ে করলেন ইউটিউবার মিস্টার বিস্ট

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নিজের দীর্ঘদিনের প্রেমিকা ও কনটেন্ট ক্রিয়েটর থি...

পুলিশের ৬ কর্মকর্তাকে বদলি

দেশ পুলিশের চারজন অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডিশনাল এসপি) ও দুজন সহকারী পুলিশ...

সিনেমার পর্দায় স্বৈরাচারী ক্ষমতার পতন

ইতিহাসের পাতায় একনায়কতান্ত্রিক শাসনের পতন সবসময়ই নাটকীয় ঘটনার একটি। আর এই পরি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা