মনামী ঘোষ
বিনোদন

নিন্দার মুখে মনামী

সান নিউজ ডেস্ক: টলিউডের অন্যতম আবেদনময়ী তারকা অভিনেত্রী মনামী ঘোষ। সোশ্যাল মিডিয়ায় সর্বদা সক্রিয় তিনি। ছবি ও ভিডিও শেয়ার করেন প্রতিনিয়ত। তার আকর্ষণীয় রূপ-সাজে মুগ্ধ হন ভক্তরা।

আরও পড়ুন: বিভিন্ন রুটে ভাড়ার তালিকা প্রকাশ

এবার নিন্দার মুখে পড়েছেন মনামী। চটের শাড়ি-ব্লাউজ পরে সমালোচনা সহ্য করতে হচ্ছে তাকে। পাটের শাড়ি পরে মূলত পাটশিল্পীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন তিনি।

ছবির সঙ্গে ক্যাপশনে মনামী বলেন, ‘পাটশিল্প হলো বাঙালি লাইফস্টাইলের অনবদ্য অংশ। শিল্পীরা পাটশিল্পকে বাঁচিয়ে রাখতে দিন রাত কাজ করেন। সব পাটশিল্পীকে আমার শ্রদ্ধার্ঘ্য।’

কিন্তু মনামীর এই সাজকে স্বাভাবিকভাবে নেয়নি নেটিজেনের একাংশ। নানারকম আপত্তিকর মন্তব্য করেছেন তারা। কেউ তাকে বলিউডের বিতর্কিত ফ্যাশন তারকা উরফি জাভেদের সঙ্গে তুলনা করেছেন। কেউ আবার তাচ্ছিল্য করে বলেছেন, ‘আমি ঠিক কী দেখলাম! এটা তো বস্তা’।

আরও পড়ুন: চলতি বছরে আসছে ‘নেত্রী: দ্য লিডার’

বর্তমানে ‘ডান্স ডান্স জুনিয়র সিজন থ্রি’র বিচারকার্যে ব্যস্ত আছেন মনামী। এই রিয়্যালিটি শো প্রচার হয় স্টার জলসা চ্যানেলে।

বড় পর্দায় মনামীকে সর্বশেষ দেখা গেছে গত মে মাসে ‘বেলাশুরু’ সিনেমায়। দর্শকমহলে এটি দারুণ প্রশংসা পেয়েছিল। সিনেমাটি নির্মাণ করেছিলেন শিবপ্রসাদ মুখার্জি ও নন্দিতা রায়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

মালয়েশিয়ায় গ্রেফতার ৩২ বাংলাদেশি

মালয়েশিয়ার জোহর রাজ্যে পরিচালিত যৌথ অভিবাসনবিরোধী...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

মাদারীপুরে খাল খনন কার্যক্রম পরিদর্শনে এমপি জাহান্দার

মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শামসুন্নাহার হাই স্কুল-সংলগ্ন দীর্ঘদিনের অ...

খানা-খন্দে ভরপুর মাদারীপুর-শরীয়তপুর মহাসড়ক 

সড়কটি কয়েক মাসের মধ্যেই সড়কের বিভন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও...

পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তার বাধ্যতামূলক অবসর 

বাংলাদেশ পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।...

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

ভারতে পুলিশি সহিংসতার শিকার মানুষের প্রতি সংহতি জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ কর্ম...

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি সরবরাহ উল্লে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা