আল্লু অর্জুন
বিনোদন

ভাইরাল আল্লু অর্জুন

সান নিউজ ডেস্ক: দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুন। এবার নতুন লুকে আলোচনায় এই তারকা।

আরও পড়ুন: গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

শুক্রবার (২৯ জুলাই) ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে ছবিটি পোস্ট করেছেন আল্লু। এতে তাকে লাল-কালো শার্ট, কালো জ্যাকেট, কাচা-পাকা চুল, পাশাপাশি তার কানে দুল ও চোখে চশমা দেখা গেছে। ছবির ক্যাপশনে ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমাখ্যাত এই তারকা লিখেছেন, ‘সতর্কীকরণ: ধূমপান স্বাস্থ্যর জন্য অত্যন্ত ক্ষতিকর।’

ছবিটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে এটি ভাইরাল হয়েছে। অনেকেই ধারণা করছেন ছবিটি ‘পুস্পা: দ্য রুল’ সিনেমায় আল্লুর লুক। ছবির নিচে ভক্তদের একজন মন্তব্য করেছেন, ‘চমৎকার পরিবর্তন, সব সময়ই চমকে দেন।’ অপর একজন লিখেছেন, ‘এটা কি পুষ্পা টু সিনেমায় তার লুক?’ অন্য একজন মন্তব্য করেছেন, ‘এই লুকে আমি পুষ্পার অনুভূতি পাচ্ছি।’

গত বছর ডিসেম্বর মুক্তি পায় আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা অভিনীত ‘পুষ্পা: দ্য রাইজ’। সিনেমাটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ফাহাদ ফাসিল। এটি পরিচালনা করেছেন সুকুমার। এর সংগীতায়োজনে করেছেন দেবী শ্রী প্রসাদ। বক্স অফিসে ৩০০ কোটি রুপির বেশি আয় করেছে সিনেমাটি। ‘পুষ্পা টু’ বা ‘পুষ্পা: দ্য রুল’ সিনেমার কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। চলতি বছরের শেষ দিকে এটি মুক্তির কথা রয়েছে।

আরও পড়ুন: বিশ্বজুড়ে কমেছে মৃত্যু ও শনাক্ত

প্রসঙ্গত, আল্লু অর্জুন একজন ভারতীয় তেলুগুভাষী চলচ্চিত্র অভিনেতা। পারাগু ও ভিদাম ছবিতে অভিনয়ের জন্য তিনি দুইটি ফিল্মফেয়ার সেরা তেলুগু অভিনেতা পুরস্কার এবং আরিয়া ও পারাগু এর জন্য দুইটি নন্দী বিশেষ জ্যুরি পুরস্কার পেয়েছেন। তিনি গান্ত্রোত্রী চলচ্চিত্রে অভিনয় করে সিনেমা এ্যাওয়ার্ডের সেরা নবাগত পুরস্কার জিতে নেন। বর্তমানে তিনি জয় আলুক্কাস, কোলগেট, লট মোবাইলস এবং সেভেন আপের পণ্য দূত। কেরালাতে তিনি ভক্তদের কাছে নিজেকে মল্লু অর্জুন নামে পরিচয় দেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা