বিনোদন

ফের বিয়ে করে ভাইরাল পূর্ণিমা

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা আবারও বিয়ে করেছেন। প্রায় দুই মাস আগেই পারিবারিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। পাত্রের নাম আশফাকুর রহমান রবিন। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। তবে লেখাপড়া করেছেন অস্ট্রেলিয়ার সিডনির একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে।

আরও পড়ুন: ভারতের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি

বিয়ের খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পূর্ণিমা নিজেই। জানালেন, বছর চার-পাঁচ আগে রবিনের সঙ্গে কাজের সূত্রে পরিচয় ঘটে তার। এরপর আলাপে আলাপে বন্ধুত্ব গড়ে ওঠে। সম্পর্কের কথা তারা পরিবারকে জানান। পরিবারও সম্মতি দেয়। এরপর গত ২৭ মে ঘরোয়া আয়োজনে দুজনের চার হাত এক হয়। তবে পারিবারিক বিভিন্ন কারণে বিষয়টি এতদিন প্রকাশ্যে আনেননি।

পূর্ণিমা বলেন, ‘দুই পরিবারের ইচ্ছাতেই বিয়েটা হয়েছে, সবাই খুশি। আমার মেয়েসহ সবাইকে শ্বশুরবাড়ির লোকজন গ্রহণ করে নিয়েছেন, খুবই আদর করছেন। আমার মা–ও সবাইকে সুন্দরভাবে গ্রহণ করে নিয়েছেন।’

আরও পড়ুন: করোনায় আক্রান্ত জো বাইডেন

চলতি বছরের শেষ দিকে বিয়ের সংবর্ধনা অনুষ্ঠিত হবে পূর্ণিমা বলেন, ‘বিয়ের পরেই আমিসহ পরিবারের অন্যরা অসুস্থ ছিলেন। কেউ কেউ করোনায় আক্রান্ত ছিলেন। এ জন্য বিয়ের খবর জানাতে দেরি হয়েছে।’

প্রসঙ্গত, এটি পূর্ণিমার দ্বিতীয় বিয়ে। ২০০৭ সালের ৪ নভেম্বর আহমেদ জামাল ফাহাদকে বিয়ে করেছিলেন পূর্ণিমা। ২০১৪ সালে একটি আরশিয়া উমাইজা নামে একটি কন্যা সন্তানের মা হন এ নায়িকা। তবে ফাহাদের সঙ্গে তার বিচ্ছেদ কবে হয়েছে, তবে সেই তথ্য প্রকাশ করেননি পূর্ণিমা। ২০১৮ সালে তাদের বিচ্ছেদের জোর গুঞ্জন ছড়িয়েছিল। তখন অবশ্য গুঞ্জনকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেন এ পূর্ণিমা। বর্তমানে রাজধানীর একটি অভিজাত এলাকায় নবদম্পতি একসঙ্গে বসবাস করছেন। উমাইজা বর্তমানে তার মা পূর্ণিমার সঙ্গেই রয়েছেন।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

আবারো মুখোমুখি স্পেন ও আর্জেন্টিনা

ফুটবল বিশ্বকাপ ফাইনালের মঞ্চে শ্রেষ্ঠত্বের শিরোপা লড়াই নির্ধারণ হলেও স্পেন ও...

ফিফা বিশ্বকাপে সেরা একাদশে কারা?

২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপ শেষ হয়েছে দুদার্ন্ত সব দলের লড়াইয়ের মাধ্যমে। তিন দিন...

বিয়ে করলেন ইউটিউবার মিস্টার বিস্ট

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নিজের দীর্ঘদিনের প্রেমিকা ও কনটেন্ট ক্রিয়েটর থি...

পুলিশের ৬ কর্মকর্তাকে বদলি

দেশ পুলিশের চারজন অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডিশনাল এসপি) ও দুজন সহকারী পুলিশ...

সিনেমার পর্দায় স্বৈরাচারী ক্ষমতার পতন

ইতিহাসের পাতায় একনায়কতান্ত্রিক শাসনের পতন সবসময়ই নাটকীয় ঘটনার একটি। আর এই পরি...

গ্যাস সংকটে বিপাকে সিএনজি চালকরা

এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) সরবরাহে বিঘ্নের কারণে রাজধানীর সিএনজি স্টেশন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা