ছবি: সংগৃহীত
বিনোদন

দীর্ঘদিনের গুঞ্জনের অবসান ঘটিয়ে অবশেষে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন জেফার ও রাফসান

সান নিউজ অনলাইন

দীর্ঘদিনের গুঞ্জন আর ভক্তদের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন আলোচিত কণ্ঠশিল্পী জেফার রহমান ও উপস্থাপক রাফসান সাবাব।

বুধবার (১৪ জানুয়ারি) শোবিজ অঙ্গনে বহুল আলোচিত সম্পর্কটি আনুষ্ঠানিক পরিণয় হয়েছে। বিয়ের বিষয়টি স্যোশাল মিডিয়ায় নিজেই নিশ্চিত করেছেন রাফসান সাবাব।

স্যোশাল মিডিয়ায় বিয়ের কিছু ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘পরিবার ও ভালোবাসার মানুষদের পাশে নিয়ে আমাদের নতুন যাত্রা শুরু করতে যাচ্ছি; আপনাদের দোয়া ও আশীর্বাদ আমাদের কাম্য। আজ আমাদের দুই জীবন এক হলো, শুরু হলো একসাথে পথচলার এক সুন্দর গল্প।’

রাফসান ও জেফারের ঘনিষ্ঠতা নিয়ে শোবিজ পাড়ায় চর্চা অনেক দিনের। বিভিন্ন অনুষ্ঠান কিংবা ঘরোয়া আড্ডায় তাদের একসঙ্গে উপস্থিতি ভক্তদের মনে বরাবরই কৌতূহল জাগাতো। তবে সব সময় বিষয়টি ব্যক্তিগত পর্যায়েই রেখেছিলেন তারা।

বিয়ের এই ঘোষণার মাধ্যমে সেই রহস্যের ইতি টানলেন এই তারকা দম্পতি।

এদিকে খবরটি প্রকাশ্যে আসার পর থেকেই অভিনন্দনের বন্যায় ভাসছেন নবদম্পতি, পাশাপাশি এ বিষয়টি রয়েছে আলোচনার শীর্ষে। সহকর্মী, পরিচিত মুখ এবং সাধারণ নেটিজেনরা তাদের নতুন জীবনের জন্য ভালোবাসা ও শুভকামনা জানিয়েছেন।

রাফসান-জেফারের প্রেমের গুঞ্জন শুরু হয় কয়েক বছর আগে। মূলত রাফসানের প্রথম সংসার ভাঙার পেছনে জেফারের হাত আছে, সোশ্যাল মিডিয়ায় এমন কথা শোনা যায়। গত বছরের মাঝামাঝিতে থাইল্যান্ডে তাদের একসঙ্গেও দেখা যায়।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা