ঐশ্বরিয়া রাই বচ্চন
বিনোদন

দক্ষিণী সিনেমায় ঐশ্বরিয়া!

সান নিউজ ডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও সাবেক বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন। ১৯৯৪ সালে বিশ্ব সুন্দরী খেতাব অর্জন করার পর ব্যাপক খ্যাতি লাভ করেন। ঐশ্বরিয়ার সৌন্দর্য সবাইকে মুগ্ধ করে।

আরও পড়ুন: শুভেচ্ছা জানালেন শাহরুখ

অভিনয় জগৎ থেকে বহু দিন দূরে থাকার পর আবার খুশির খবর নিয়ে ফিরছেন তিনি। তবে বলিউডে নয়। এ বার একেবারে দক্ষিণের দুনিয়ায় ঝলসে উঠলেন বচ্চন-বধূ। মণি রত্নমের ‘পোন্নিয়ান সেলভান’-এ পাজহুভুর রাজকন্যা ‘নন্দিনী’ চরিত্রে ঐশ্বরিয়ার প্রথম ঝলক প্রকাশ্যে এল গত বুধবার।

তামিল ভাষার এই ছবিতে দু’টি চরিত্রে অভিনয় করেছেন ঐশ্বরিয়া। নন্দিনী ছাড়াও মন্দাকিনী চরিত্রে দেখা যাবে তাকে। ইতিহাস-আশ্রিত ছবিটির প্রথম পর্ব মুক্তি পাবে চলতি বছর, ৩০ সেপ্টেম্বর। তামিল, হিন্দি, তেলুগু, মালয়ালম এবং কন্নড় ভাষায়।

আরও পড়ুন: অনন্য মামুনকে কান ধরে উঠাবো বসাবো

পোস্টার শেয়ার করে প্রযোজক সংস্থা লাইকা প্রোডাকশন লিখেছে, ‘প্রতিশোধেরও একটি সুন্দর মুখ আছে! পাজহুভুরের রানি নন্দিনীকে দেখুন!’

‘পোন্নিয়ান সেলভান’ এক দশকেরও বেশি সময় ধরে পরিচালক মণিরত্নমের স্বপ্নের প্রকল্প। তিনি বেশ কয়েক বার ছবিটি তৈরি করার চেষ্টা করেছিলেন, কিন্তু বাজেট এবং কাস্টিং সীমাবদ্ধতার কারণে তার পরিকল্পনা কখনই বাস্তবায়িত হয়নি। এ বার তা সফল হতে চলেছে।

চোল রাজবংশ পত্তনের পরিকল্পনা করেছিলেন পেরিয়া পাঝুভেত্তারাইয়া, যার চরিত্রে অভিনয় করেছেন শরৎকুমার। তারই স্ত্রীর চরিত্রে ঐশ্বরিয়া। নন্দিনীর মা মন্দাকিনী দেবীর চরিত্রেও দ্বিতীয় ভূমিকায় দেখা যাবে ঐশ্বরিয়াকে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা