শাহরুখ খান-সালমান খান
বিনোদন

ফের জুটি বাঁধছেন শাহরুখ-সালমান

সান নিউজ ডেস্ক: বলিউড ভাইজান সালমান খান ও বাদশাহ শাহরুখ খানের বন্ধুত্বের কথা ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির সবারই জানা। দু’জনেই একে-অপরের একাধিক ছবিতে অভিনয় করেছেন। দীর্ঘকাল ধরেই পেশাগত সম্পর্কের পাশাপাশি বন্ধুত্বও সমানতালে বজায় রেখেছেন সালমান-শাহরুখ।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে গোলাগুলিতে নিহত ৬

তারা দুজন একে-অপরকে ভাই বলেও সম্বোধন করেন। দুই তারকার বন্ধুত্ব দেখে ইন্ডাস্ট্রির সকলেই বাহবা দেন।

১৯৯৫ সালে করণ অর্জুন ছবিতে তাদের প্রথমবার একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা গিয়েছিল। এরপর কেটে গেছে ২৭ বছর। দুই তারকার অভিনয় একসঙ্গে উপভোগ করার মজা আর পাননি দর্শক।

ফের নাকি জুটি বাঁধতে চলেছেন শাহরুখ খান ও সালমান খান! আর এই কাজটি করতে চলেছেন যশরাজ ফিল্মসের কর্ণধার তথা বলিউড পরিচালক আদিত্য চোপড়া। বলিউডে এখন এই গুঞ্জনই শোনা যাচ্ছে।এই সময়, সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

আরও পড়ুন: ৫৮ হাজার হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন

সূত্রের খবর, সিনেমার স্ক্রিপ্ট থেকে সংলাপ সব কিছু নিয়েই কাজ শুরু করে দিয়েছেন আদিত্য চোপড়া। ২০২৩ সালের শেষে বা ২০২৪ সালের শুরুতে শুটিং শুরু হতে পারে এই ছবির। তবে সিনেমা পরিচালনা কে করবেন সেই বিষয়ে আপাতত কোনো কিছু জানা যায়নি।

ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে যেদিন ৩০ বছর পূর্ণ করেন শাহরুখ সেদিন প্রথম ইনস্টাগ্রাম লাইভে এসেছিলেন তিনি। ৩৩ মিনিটেরও বেশি সময় ভক্তদের সঙ্গে অতিবাহিত করেন বলিউডের কিং খান। ফ্যানদের নানা প্রশ্নের উত্তরও দিয়েছেন তিনি। এরইমধ্যে এক ভক্ত শাহরুখ খানকে জিজ্ঞেস করেন, সত্যিই কি অভিনেতা বলিউডের ভাইজানের সঙ্গে 'টাইগার ৩' ছবিতে কাজ করছেন? শাহরুখ বিষয়টি নিয়ে ইতিবাচক মন্তব্য করেন।

আরও পড়ুন: মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

তার কথায়, সালমানের সঙ্গে কাজ করার সময় এটা মনে হয় না যে কাজ করছি। ওর সঙ্গে কাজের সময় ভালোবাসা, আনন্দ, বন্ধুত্ব, ভাতৃত্ব এগুলো অনেক বেশি বড় ফ্যাক্টর বলে হয়। আর সেই কারণেই ওর সঙ্গে কাজ করতে এত ভালো লাগে।

তিনি আরও বলেন, গত দুবছর দুর্দান্ত ছিল। কারণ আমি ওর ছবিতে কাজের সুযোগ পেয়েছি। জিরো ছবিতে ও আমার একটি গানে যোগ দিয়েছিল। পাঠান-এও আছে। আমি জানি না বিষয়টি কোনো সিক্রেট কি না, তবে আমি টাইগার-৩ তে অবশ্যই থাকার চেষ্টা করব।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা