হজে গেলেন সানা খান
বিনোদন

হজে গেলেন সানা খান

সান নিউজ ডেস্ক : পবিত্র হজ পালনের উদ্দেশে দেশত্যাগ করলেন সাবেক বলিউড অভিনেত্রী সানা খান। হজে সানা খানের সফরসঙ্গী তার স্বামী মুফতি আনাস। নিজের ইনস্টাগ্রাম একাউন্টে একটি ভিডিও শেয়ার করেন সাবেক এ অভিনেত্রী। ওই ভিডিওতেই তিনি ও তার স্বামী বিষয়টি সবাইকে জানান।

আরও পড়ুন : পদ্মা সেতুতে স্বপরিবারে প্রধানমন্ত্রী

সানা জানান, হজ আদায় তার জীবনের স্বপ্ন ছিল। এখন সেটি পূর্ণ হতে চলেছে। তিনি খুব খুশি। ভিডিওর ক্যাপশনে সানা খান লিখেন, ‘আমার কাছে আমার বর্তমান আবেগ-অনুভূতি প্রকাশের কোনো শব্দ নেই। আল্লাহ আমাদের সবার হজ কবুল করেন এবং হজ পালন সহজ করে দিন। আমীন। আগে ওমরাহ আদায় করলেও সানা খানের এটিই হবে প্রথম হজ আর তার স্বামীর দ্বিতীয়।

বলিউডের সাবেক এই অভিনেত্রী ২০২০ সালে গুজরাটের মুফতি আনাসকে বিয়ে করেন। এখন যথাসম্ভব ইসলামী জীবনযাপনের চেষ্টা করেন তারা।

আরও পড়ুন : রেল যোগাযোগ বন্ধ

অভিনয়কে বিদায় জানানোর আগে সানা খান জানিয়েছিলেন, তিনি তার অবশিষ্ট জীবন মানবতার সেবা করে ও আল্লাহ তায়ালার বিধান পরিপালনের মাধ্যমে জীবন অতিবাহিত করতে চান।

সাননিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

ডাসারে ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু, পরিবারে শোকের ছায়া

মাদারীপুরের ডাসারে ডেঙ্গু আক্রান্ত হয়ে সঞ্চয় শিকারী (৩৫) নামে এক যুবকের মৃত্য...

পর্যটন কার্নিভাল শেষে কুয়াকাটায় ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

দীর্ঘ ৯ বছর পর আয়োজিত কুয়াকাটা পর্যটন কার্নিভাল শেষে সৈকতের পরিবেশ রক্ষায় পরি...

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

পুকুরে গোসলে নেমে দুই বোনের মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচরে পুকুরে গোসল করতে নেমে আপন দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়ে...

হাসপাতালের চিকিৎসা সামগ্রী ক্রয়ের  ৯ কোটি টাকার ই-টেন্ডার হ্যাক

মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে প্রায় ৯ কোটি টাকার চিকিৎসা সামগ্রী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা