সন্দীপ্তা সেন
বিনোদন

প্রেমের কথা স্বীকার করলেন সন্দীপ্তা

সান নিউজ ডেস্ক: অভিনেত্রী সন্দীপ্তা সেন ও অভিনেতা রাহুল ব্যানার্জির সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে আলোচনা কম হয়নি। কিন্তু এ সম্পর্ক থেকে বেরিয়ে এসেছেন তারা। রাহুল পর্বের ইতি টেনে নতুন প্রেমের সম্পর্কে জড়িয়েছেন সন্দীপ্তা। প্রেমিক সৌম্য মুখার্জিকে নিয়ে উড়ে গিয়েছিলেন ফিলিপাইনে।

আরও পড়ুন: প্রিয়াঙ্কার নতুন ব্র্যান্ড!

প্রেমিকের সঙ্গে বিদেশ ভ্রমণের ছবি প্রকাশ্যে আসলেও সম্পর্ক নিয়ে মুখ খুলেননি সন্দীপ্তা। অবশেষে সব জল্পনার ইতি টেনে নতুন প্রেমের কথা স্বীকার করলেন এই অভিনেত্রী।

ভারতীয় একটি সংবাদমাধ্যমে সন্দীপ্তা বলেন—‘এক বন্ধুর মিউজিক ভিডিও প্রকাশনা অনুষ্ঠানে গিয়ে সৌম্যর সঙ্গে দেখা হয়। এটি প্রায় বছরখানেক আগের ঘটনা। প্রথমে বন্ধুত্ব, পরে প্রেম। আমি ও সৌম্য গত কয়েক মাস ধরে সম্পর্কে রয়েছি।’

আপাতত চুটিয়ে প্রেম করছেন সন্দীপ্তা-সৌম্য। বিয়ে কবে করছেন? এমন প্রশ্নের জবাবে এই অভিনেত্রী বলেন—‘সেটা এখনো ঠিক করিনি। তবে বিয়ের পরিকল্পনা করলে সবাইকে বলেই করব।’

আরও পড়ুন: আলিয়া এখন আমার জীবনের ডাল-ভাত

সন্দীপ্তাকে এ নামেই ডাকেন সৌম্য। টলিপাড়ায় এই নামেই বেশি পরিচিত এই নায়িকা। সন্দীপ্তা বলেন, ‘‘মা খুব খুশি। ‘সন্দীপ্তা’ নামটা তো মা-ই দিয়েছিল। তাই কাউকে স্পষ্টভাবে ‘সন্দীপ্তা’ বলে ডাকতে দেখলে মা আনন্দ পান। আমিও ওকে সৌম্য বলেই ডাকি।’’

ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ের চিফ অপারেটিং অফিসার হিসেবে কর্মরত সন্দীপ্তার প্রেমিক সৌম্য মুখার্জি। ‘দ্য একেন’ সিনেমার সৃজনশীল প্রযোজকও ছিলেন তিনি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা