মনিরা মিঠু
বিনোদন

বানভাসিদের জন্য মনিরা মিঠুর খিচুড়ি

সান নিউজ ডেস্ক: ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মনিরা মিঠু। সিলেট ও সুনামগঞ্জের বানভাসি ২০০ লোকের জন্য খিচুড়ি খাওয়ার ব্যবস্থা করেছেন তিনি। নিজের সামর্থ্য অনুযায়ী কাজটি করেছেন বলে জানিয়েছেন এ শিল্পী।

আরও পড়ুন: পৃথিবী ছেড়ে সবাইকে চলে যেতে হবে

বুধবার (২২ জুন) দুপুরে ফেসবুকে এক স্ট্যাটাসে অভিনেত্রী জানান, ‘আমি একজন শিল্পী, শিল্পপতি নই। গুটি কয়েকজন দেখি আমার বিভিন্ন পোস্টে কমেন্ট করছেন যে, বন্যার্তদের সাহায্য না করে আমরা শিল্পীরা রংঢং করছি। তারা ব্যক্তি মনিরা মিঠুকে চেনেন না, জানেন না। জানানোর প্রয়োজন বোধ করছিলাম না। কিন্তু এখন তাদের না জানিয়ে পারছি না। সহ্যের বাইরে চলে গেছে।’

তিনি লেখেন, ‘আমি বন্যার্তদের সাহায্য করেছি আমার সামর্থ্য অনুযায়ী। একটা খাসি কিনে চাল, ডাল দিয়ে খিচুড়ি রেঁধে যেন অন্তত ২০০ লোক খেতে পারে সেই ব্যবস্থা করেছি বিশ্বস্ত লোকের মাধ্যমে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ!’

মনিরা মিঠু আরও জানান, ‘আমি এই মাসে বন্যার্ত ছাড়াও ভয়ংকর বিপদগ্রস্ত হাসপাতালে আমার কলিগকেও সাহায্য করেছি আমার সামর্থ্যর বাইরে গিয়ে, আলহামদুলিল্লাহ। সব প্রশংসা আল্লাহর নামে। রিজিকের মালিক আল্লাহ!’

আরও পড়ুন: ত্রাণ নিয়ে সিলেটে মাহি

প্রসঙ্গত, ভয়াবহ বন্যায় ভাসছে দেশের উত্তর-পূর্ব অঞ্চল। সিলেট ও সুনামগঞ্জের অধিকাংশ এলাকা পানিতে ডুবে গেছে। লাখ লাখ মানুষ পানিবন্দি হয়ে দুর্বিষহ দিন পার করছেন। বাসস্থান ত্যাগ করে হাজারো মানুষ আশ্রয়কেন্দ্রে গেছেন। অনেকে আবার সেই সুযোগও পাননি।

প্রতিকূল এই পরিস্থিতিতে খাবারের সংকটে আছেন বানভাসি মানুষ। বিভিন্ন সংস্থা ও সরকারি উদ্যোগে খাবার সরবরাহ করা হচ্ছে। দেশের তারকাদের অনেকেও সহযোগিতার উদ্যোগ নিয়েছেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা