বিনোদন

চোখে ভেসে উঠছিল আপনার চেহারা

বিনোদন ডেস্ক: দেশবরেণ্য সাংবাদিক, কলামিস্ট, লেখক ও সাহিত্যিক আবদুল গাফফার চৌধুরীর মৃত্যু প্রসঙ্গে ঢাকাই ছবির জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি বলেছেন, ‘আপনার মৃত্যুর খবরটি শোনার পর অনেকক্ষণ চুপ ছিলাম। অনেক কিছু চোখে ভেসে উঠছিল বারবার। আপনার চেহারা, কানে বাজছিল স্নেহমাখা কথা, আপনার লেখা আমাকে অজস্র টেক্সট।’

আরও পড়ুন: ইউনিসেফের শুভেচ্ছাদূত মিম

সম্প্রতি এছাড়া তাকে নিয়ে লেখা গাফফার চৌধুরীর ‘পরীমনি, তুমি কেঁদো না’ শিরোনামে কবিতাটি ফেসবুকে পোস্ট করেছেন পরীমনি। এ চিত্রনায়িকা লিখেছেন, আমি পেয়েছিলাম ঐ দুর্লভরে। মিলিবে কী আর...!

গাফফার চৌধুরী টানা ৪ মাস প্রতিদিন তার খোঁজ নিয়েছেন জানিয়ে পরীমনি বলেন, ‘গত বছরের ৫ আগস্ট থেকে আপনি আমাকে খুঁজেছেন। আমার খারাপ সময়ে এমন কোনোদিন নেই ফোন করে খবর নেননি। টানা ৪ মাস আপনি প্রায় প্রতিদিন খোঁজ নিয়েছেন আমার হোয়াটস অ্যাপ-এ। আমাকে নিয়ে সুন্দর একটা লেখাও লিখেছিলেন আনন্দবাজার পত্রিকায়। আপনি আমাদের সাহস দিতেন সবসময়।’

শুধু আনন্দবাজারে নয়, পরীমণির আইনি জটিলতার সময় আবদুল গাফ্‌ফার চৌধুরী লিখেছেন তাকে নিয়ে কবিতাও। দীর্ঘ সেই কবিতা ছাপা হয়েছে দেশের অন্যতম জাতীয় পত্রিকায়। ‘পরীমণি, তুমি আমার জন্য কেঁদো না’ শিরোনামের সেই কবিতায় কবি পরীমণিকে তুলনা করেছেন নিজের মায়ের সঙ্গে। লিখেছেন, ‘তোমার চোখের কান্নায় দেখেছি আমার মায়ের চোখের জল।’

আরও পড়ুন: ছিটকে গেলেন শরিফুল

সেই কবিতা পড়ে নতুন করে কাঁদছেন পরী। বললেন, ‘সত্যি কান্না পাচ্ছে। চোখ ভেসে উঠলো বারবার। কথা ছিল, আপনি আসবেন, দেখা হবে। অসুস্থতার ভেতরেও কল করেছিলেন আপনি। আহা! কোনোদিন আপনাকে ভুলবো না। আপনি থাকবেন আমার মনের ভেতর অনন্তকাল। স্যালুট টু ইউ।’

প্রসঙ্গত, আবদুল গাফ্‌ফার চৌধুরী স্থানীয় সময় বুধবার রাতে যুক্তরাজ্যের লন্ডনে শেষ নিশ্বাস ত্যাগ করেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা