উইঘুর নিপীড়নের প্রতিবাদে পথনাটক মঞ্চস্থ
বিনোদন
' দোপা ডে'

উইঘুর নিপীড়নের প্রতিবাদে পথনাটক মঞ্চস্থ

সান নিউজ ডেস্ক : চীনের নিপীড়িত উইঘুর জনগণের সাংস্কৃতিক উৎসব দোপা দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার (৫ মে) বিকাল সাড়ে ৩টায় জাতীয় প্রেসক্লাবের সামনে পথনাটক "দোপা দিবস" মঞ্চস্থ হয়।

আরও পড়ুন : জুনেই পদ্মা সেতুর উদ্বোধন

চীনের উইঘুর মুসলমানদের সাংস্কৃতিক প্রতিকূলতা, হুমকি ও নিপীড়নের প্রতিবাদে সামাদ ভূঁইয়া এবং তার দল এই পথনাটকটি মঞ্চস্থ করেছিল।

দোপা দিবস আন্তর্জাতিকভাবে পালিত উইঘুর জনগোষ্ঠির সাংস্কৃতিক উৎসব ২০০৯ সাল থেকে প্রতি বছর ৫ মে পালিত হয়ে আসছে।

এই পথনাটকের আয়োজন করেছিল ওপেন ডায়ালগ বাংলাদেশ (ওডিবি) নামের একটি সংগঠন যারা বাংলাদেশে দীর্ঘদিন ধরে উইঘুরদের নিপীড়নের প্রতিবাদে কাজ করে আসছে।

আরও পড়ুন : যুদ্ধে জড়িয়ে যাচ্ছে বেলারুশ?

উইঘুর গবেষক ও সমাজকর্মী তাহির ইমিন দোপা উৎসবের সূচনা করেছিল। এই দিনটি চীনের চারপাশে, বিশেষ করে জিনজিয়াংয়ের দক্ষিণ ও উত্তরে পালিত হয়। উৎসবটিকে উইঘুর জাতির সংহতির প্রতীক হিসেবে বিবেচনা করা হয়।

উইঘুরদের ওপর যে সম্প্রবারণবাদী মানসিকতা চীন পোষণ করে সেটি বিশ্বের সব দেশের সঙ্গেই করে থাকে।এমনকি বাংলাদেশের সঙ্গেও একই নীতি চীনের।

আরও পড়ুন : এলপিজির দাম কমলো ১০৪ টাকা

সম্প্রতি পিরোজপুরের মঠবাড়িয়ায় বাঁধ নির্মাণকে কেন্দ্র করে চীনাদের সঙ্গে সংঘর্ষে চীনা প্রকল্পের শ্রমিকরা আহত হয়েছেন, সেটিই তাদের মানসিকতার একটি উদাহরণ। পথনাটকে এ বিষয়টি তুলে ধরা হয়।

দোপা দিবস উপলক্ষে আয়োজিত এই পথনাটকে বাংলাদেশ ও সমগ্র বিশ্বের মুসলিম ভাই ও বোনদের উইঘুর মুসলমানদের নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানানো হয়।

আরও পড়ুন : কাদের মির্জার আমন্ত্রণে কোম্পানীগঞ্জে ওবায়দুল কাদের

এছাড়াও, বাংলাদেশ সরকারকে চীনের সাথে কূটনৈতিক সম্পর্ক কঠোর করার এবং চীনের সহায়তায় সব প্রকল্প বন্ধ করার আহ্বান জানানো হয়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা