চার, বছর, পর, জোলির, বাড়িতে, ব্র্যাডপিট!,
বিনোদন

চার বছর পর জোলির বাড়িতে ব্র্যাডপিট!

বিনোদন ডেস্ক:

হলিউডের মধ্যে অন্যতম আলোচিত ও জনপ্রিয় জুটি ছিল অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিট। কিন্তু দর্শকদের অনেকটা অবাক করে দিয়ে ২০১৬ সালে তারা আলাদা থাকার সিদ্ধান্ত নেন।

সেই বছর বিচ্ছেদের পরে আর দু'জনকে একসঙ্গে দেখা যায়নি। কিন্তু দীর্ঘ চার বছর পর আবারও গত মঙ্গলবার (৩০ জুন) ব্র্যাড পিটকে দেখা গেল তার সাবেক স্ত্রী জোলির বাড়িতে।

একটি মার্কিন গণমাধ্যমের তথ্য, জোলির লস অ্যাঞ্জেলেসের বাড়িতে প্রায় দুই ঘণ্টা দু'জনে একসঙ্গে সময় কাটিয়েছেন। যদিও পরস্পরের বাড়ি মাত্র ১০ মিনিটের দূরত্বে। গত বছর নভেম্বরে জোলি বলেছিলেন, সন্তানদের বয়স ১৮ বছর হওয়ার পর তিনি বাইরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। ব্র্যাড পিট এবং অ্যাঞ্জেলিনার ছয় সন্তান। তাদের মধ্যে যারা যমজ, দুই সপ্তাহ পরই তাদের জন্মদিন। সন্তানদের জন্মদিন উদযাপনের লক্ষ্যেই নাকি তারা একত্রিত হয়েছেন বলে জানা যায়।

এদিকে কিছুদিন আগেই অ্যাঞ্জেলিনা একটি সাক্ষাৎকারে বলেছেন, 'আমি পরিবারের ভালোর জন্যই আলাদা হয়েছি। সেটা সঠিক সিদ্ধান্ত ছিল।'

অবশ্য পিটের সঙ্গে বিচ্ছেদের পরে জোলি যে আঘাত পেয়েছিলেন, সে কথাও স্বীকার করেছিলেন। প্রসঙ্গত, সম্প্রতি গুঞ্জন রটেছিল আলিয়া শওকত নাকি ব্র্যাড পিটের সঙ্গে প্রেম করছেন। যদিও এমন গুজব উড়িয়ে দিয়েছেন আলিয়া নিজেই। জানিয়েছেন, তারা শুধুই বন্ধু। এর মধ্যেই পিটের জোলির বাড়িতে যাওয়া নতুন রসায়নের ইঙ্গিত করছে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা