বিনোদন

দরগায় গেলেন যশ-নুসরাত

সান নিউজ ডেস্ক: টালিউডের জনপ্রিয় তারকা জুটি নুসরাত জাহান ও যশ দাশগুপ্ত। সর্বদা আলোচনায় এই জুটি। সম্প্রীতি দু’জন একসঙ্গে গেছেন দরগায়। প্রার্থনা করেছেন, কবুতরকে খাদ্য দিয়েছেন, আবার শিশুদের হাতে বিলি করেছেন আইসক্রিম।

আরও পড়ুন: কলকাতায় ডুবল বাংলাদেশি জাহাজ

কলকাতার হযরত সৈয়দ আলী শাহর দরগায় গেছেন। এই পবিত্র যাত্রার একটি রিল ভিডিও বানিয়ে ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন। যশ সেটি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘সৃষ্টিকর্তা প্রেমের ভাষা বোঝেন। দয়ালু হোন, ভালোবাসা ছড়িয়ে দিন, সৃষ্টিকর্তাকে ভালোবাসুন, মানুষকে ভালোবাসুন।’

কিছুদিন আগে শবে বরাত উপলক্ষ্যেও দরগায় গিয়েছিলেন নুসরাত জাহান। সেদিন তিনি অসহায় মানুষকে সহযোগিতা করেছেন, দরগায় প্রবেশ করে প্রার্থনাও করেছেন।

ব্যক্তিগত জীবনে বিতর্কের ঝড় বয়ে গেছে নুসরাত ও যশের ওপর দিয়ে। তাদের একসঙ্গে বসবাস, সন্তান গ্রহণ নিয়ে হয়েছে অন্তহীন সমালোচনা। তবে ধীরে ধীরে নেতিবাচকতা হ্রাস পেয়ে যশরাতের সম্পর্কের সৌন্দর্যে মুগ্ধ হচ্ছেন নেটিজেনরা।

নুসরাত ও যশ বিয়ে করেছেন কিনা, তা এখনো স্পষ্ট নয়। তবে গত বছরের আগস্টেই তাদের ঘরে এসেছে পুত্রসন্তান। তার নাম রেখেছেন ঈশান। মা হওয়ার ধকল কাটিয়ে অনেক আগেই নুসরাত কাজে নিয়মিত হয়েছেন। আবার যশও ব্যস্ত আছেন তার কাজ নিয়ে।

চলতি মাসেই একসঙ্গে ‘মাস্টারমশাই আপনি কিছু দেখেননি’ সিনেমার কাজ শেষ করেছেন যশ-নুসরাত। এছাড়াও ‘জয় কালী কলকাত্তেওয়ালী’ সিনেমায় অভিনয় করছেন নুসরত। অন্যদিকে যশ সম্প্রতি সম্পন্ন করেছেন ‘রকস্টার’ নামের নতুন প্রজেক্ট। যেখানে তার নায়িকা বাংলাদেশের নুসরাত ফারিয়া।

প্রসঙ্গত, নুসরাত জাহান (জন্ম: ৮ জানুয়ারি, ১৯৯০) বাংলা চলচ্চিত্র অভিনেত্রী। বর্তমান তিনি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসর বসিরহাট লোকসভা কেন্দ্রের বসিরহাট থেকে জয়ী একজন সংসদ সদস্য। তার প্রথম অভিনীত চলচ্চিত্র রাজ চক্রবর্তীর পরিচালনায় শত্রু। এই চলচ্চিত্রে তিনি জিতের বিপরীতে অভিনয় করেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা