ছবি- সংগৃহীত
বিনোদন

এক যোগে ৮ হাজার হলে মুক্তি পেয়েছে ‘আরআরআর’

সান নিউজ ডেস্ক: তারকাবহুল দক্ষিণী সিনেমা ‘আরআরআর’ এক যোগে বিশ্বের ৮ হাজার হলে মুক্তি পেয়েছে। নানা কারণে স্থগিত হয়েছে সিনেমাটির মুক্তির দিন।

আরও পড়ুন: ট্রলের শিকার কিয়ারা আদভানি

তবে প্রতীক্ষার প্রহর শেষ করে আজ শুক্রবার (২৫ মার্চ) মুক্তি পেয়েছে সিনেমাটি বিশ্বের নানা দেশে প্রায় ৮ হাজার হলে। এরইমধ্যে ছবিটি নিয়ে দর্শকের ব্যাপক উৎসাহ লক্ষ করা যাচ্ছে।

ট্রেলার দিয়েই হইচই ফেলে দিয়েছে ‘আরআরআর’। অপেক্ষা ছিল মুক্তির। সেই অপেক্ষার অবসান ঘটলো। দলবলে দর্শক হলে যাচ্ছেন তারকাবহুল সিনেমাটি দেখতে।

এ সিনেমাতে অভিনয় করেছেন দক্ষিণের জনপ্রিয় দুই তারকা জুনিয়র এনটিআর ও রাম চরণ। এছাড়াও ক্যামিও চরিত্রে দেখা যাবে বলিউড সুপারস্টার অজয় দেবগান ও গাঙ্গুবাই খ্যাত আলিয়া ভাটকে।

সিনেমাটি পরিচালনা করেছেন ‌‘বাহুবলী’র পরিচালক এস এস রাজামৌলি।

ধারণা করা হচ্ছে ‘আরআরআর’ বাণিজ্যিকভাবে ব্যবসা সফল হবে। ভারতীয় গণমাধ্যম বলিউড হাঙ্গামা থেকে জানা যায়, হাইপ বিবেচনা করে ‘আরআরআর’ সারা বিশ্বে খুব বিস্তৃতভাবে রিলিজ হয়েছে। ভারতে হিন্দি সংস্করণে এটি প্রায় ৩২০০ হলে মুক্তি পেয়েছে। দক্ষিণের যে কোনো জায়গায় এটির স্ক্রিন ৩ থেকে সাড়ে ৩ হাজারের মধ্যে।

সূত্র আরও জানায়, ভারতের বাইরে ছবিটি ১৭৫০টি হলে দেখা যাবে। সব মিলিয়ে সিনেমাটি বিশ্বব্যাপী ৮ হাজারেরও বেশি স্ক্রিনে মুক্তি পাবে।

এছাড়াও বিশ্বব্যাপী ১০০টিরও বেশি প্রেক্ষাগৃহে আইএমএএক্স স্ক্রিনে মুক্তি পাবে ‘আরআরআর’।

আরও পড়ুন: সালমানকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

প্রসঙ্গত, আরআরআর এসএস রাজমৌলি দ্বারা লিখিত ও পরিচালিত একটি আসন্ন ঐতিহাসিক তেলুগু অ্যাকশন চলচ্চিত্র। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন রামচরণ তেজ, আলিয়া ভাট, এনটি রামা রাও জুনিয়র এবং অজয় দেবগন। এটি একটি কল্পিত গল্প, যা ভারতের স্বাধীনতা যোদ্ধা আল্লুরি সিতারামারাজু এবং কমরাম ভীমকে কেন্দ্র করে গড়ে উঠেছে, যারা ব্রিটিশ রাজবংশ এবং হায়দ্রাবাদের নিজামের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। চলচ্চিত্রের গল্পটি তাদের স্ব-নিষিদ্ধ নির্বাসনের সময় তাদের জীবনের একটি কাল্পনিক পুনরুদ্ধার।

২০১৮ সালের নভেম্বরে হায়দ্রাবাদে প্রিন্সিপাল ফটোগ্রাফি শুরু হয়। প্রথম সময়সূচীতে হায়দ্রাবাদে অ্যালুমিনিয়াম ফ্যাক্টরিতে নির্মিত একটি সেটে একটি অ্যাকশন দৃশ্য ধারণ করা হবে। রাম চরণ, এনটি রামা রাও জুনিয়র এবং এস. এস. রাজামৌলি ভাদোদারায় ২৯ মার্চ ২০১৯-এ চলচ্চিত্রের দৃশ্য ধারনের জন্য পৌঁছান। ছবিতে অভিনেতা অজয় দেবগান ও আলিয়ার তেলুগু চলচ্চিত্রে অভিনয় শুরু হয়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা