ছবি-সংগৃহিত
বিনোদন

এই প্রাপ্তি আমার একার নয়

বিনোদন ডেস্ক: ‘হৃদয় জুড়ে’ সিনেমার ‘বিশ্বাস যদি যায়রে’ গানের জন্য শ্রেষ্ঠ সংগীত পরিচালকের স্বীকৃতিস্বরূপ দ্বিতীয়বারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন সংগীতশিল্পী, সংগীত পরিচালক বেলাল খান।

বুধবার (২৩ মার্চ) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বসেছিল এবারের আসর। এতে উপস্থিত হয়ে পুরস্কার ও সম্মাননা স্মারক গ্রহণ করেন তিনি।

পুরস্কার প্রাপ্তির পর বেলাল খান বলেন, আপনাদের দোয়ায় দ্বিতীয়বারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি। এই প্রাপ্তি আমার একার নয়, আপনাদেরও। যারা আমার গান, সুর, সংগীতকর্মগুলো পছন্দ করেন, আমাকে সমর্থন করেন, অনুপ্রাণিত করেন এবং অবশ্যই সঠিকভাবে আমার সমালোচনা করেন এই পুরস্কার তাদেরও।

আরও পড়ুন: আবারও ভাইরাল পরীর বিয়ে!

তিনি আরও বলেন, আমার আজকের অবস্থানের জন্য মা-বাবা, স্ত্রী, আত্মীয়-স্বজন, বন্ধু ও সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ‘হৃদয় জুড়ে’ সিনেমার প্রযোজক-পরিচালক ও গানের গীতিকারসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার সৃষ্টিকর্মকে মূল্যায়ন করার জন্য বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই, জুরি বোর্ডের সম্মানিত বিচারকদেরকে।

প্রধানমন্ত্রীর প্রতি বিশেষ ধন্যবাদ জানিয়ে বেলাল খান বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই। তিনি দেশীয় সংস্কৃতিকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে কাজের পরিবেশ তৈরি করে দিয়েছেন। ভালোবাসা টাঙ্গাইলবাসীর প্রতি, যাদের জন্য হৃদয়ের টান থাকবে আজীবন। জয় হোক বাংলা গানের।’

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা