বিনোদন

ধীরেন্দ্রনাথ দত্ত পদক পাচ্ছেন তারিন

সান নিউজ ডেস্ক: জনপ্রিয় অভিনেত্রী তারিন জাহান ভাষাসৈনিক শহিদ ধীরেন্দ্রনাথ দত্ত পদক-২০২২পদকে ভূষিত হচ্ছেন। ব্রাহ্মণবাড়িয়ার গুণীজন সংবর্ধনা পরিষদ নামে একটি সংগঠন আয়োজিত এক অনুষ্ঠানে আগামী ৩১ মার্চ তার হাতে এ পদক তুলে দেওয়া হবে। বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনটির প্রধান উপদেষ্টা ও পৃষ্ঠপোষক এবং আয়োজনের সভাপতি ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী।

আরও পড়ুন: বুধবার রাজধানীর যেসব শপিংমল বন্ধ

তিনি বলেন, এই পরিষদের সভাপতি আবুল বাসেদ, সাধারণ সম্পাদক সঞ্জীব ভট্টাচার্য। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য আরমা দত্ত, তিনি শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের নাতনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ডাঃ আশীষ কুমার চক্রবর্ত্তী। ব্রাহ্মণবাড়িয়া শহরের ভাষা চত্বরে (ইন্ডাস্ট্রিয়াল স্কুল মাঠ) এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এ প্রসঙ্গে তারিন জাহান বলেন, যে কোন পুরস্কারই সম্মানের, আনন্দের। কারণ এটি আমার কাজের স্বীকৃতি। যখনই আমি কোন পুরস্কার পেয়েছি, কাজের প্রতি আমার দায়বদ্ধতা বাড়িয়েছে। আমি সে পুরস্কার ভীষণ বিনয়ের সঙ্গে গ্রহণ করেছি। বিশেষ দিনগুলোতে বিশেষ কোন ব্যক্তির শ্রদ্ধায় পদকে ভূষিত হওয়া আমার জন্য ভীষণ সম্মানের, গর্বের এবং আনন্দের। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম মাসের শেষদিনে আমি শ্রদ্ধেয় ভাষা সৈনিক ধীরেন্দ্রনাথ দত্ত পদকে ভূষিত হতে যাচ্ছি, এটা সত্যিই আমার জন্য এক অন্য রকম প্রাপ্তি অর্জন এবং ভীষণ গর্বের ও আনন্দের। আমি এর সঙ্গে সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি এ কারণেই যে তারা আমাকে যোগ্য মনে করে নির্বাচিত করেছেন।

আরও পড়ুন: আজ সিরিজ নির্ধারণী ম্যাচ

এদিকে গেল ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর ১০২তম জন্মদিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে শেখ হাসিনারই লেখা শেখ মুজিব আমার পিতা গ্রন্থ থেকে পাঠ করেন তারিন জাহান। প্রধানমন্ত্রীর লেখা বই থেকে পাঠ করার সুযোগ পেয়েও ভীষণ সম্মানিত, গর্বিত তারিন জাহান।

গেল নারী দিবস উপলক্ষে তারিন বাংলাদেশ ওমেন্স ইন্সপারেসনাল এ্যাওয়ার্ড ২০২২ এ ড্যান্স ক্যাটাগরিতে সম্মাননায় ভূষিত হয়েছেন। এছাড়াও স্বাধীনতার ৫০ বছর ও মুজিববর্ষ উপলক্ষে অভিনয়ে বিশেষ অবদানের জন্য ট্র্যাব মিডিয়া এ্যাওয়ার্ড ২০২২ এ ভূষিত হন তারিন।

এরই মধ্যে তারিন মিফতাহ আনানের পরিচালনায় একটি নতুন ধারাবাহিকের কাজ শুরু করেছেন। এছাড়াও তিনি শেষ করেছেন রুমান রুনির পরিচালনায় ঈদ নাটক যুগল’র কাজ।

আরও পড়ুন: দুই চুলায় ১০৫ টাকা বাড়ানোর সুপারিশ

প্রসঙ্গত, বাংলাদেশের একজন জনপ্রিয় অভিনেত্রী, মডেল ও গায়িকা তারিন জাহানের জন্ম নোয়াখালিতে। তিনি ১৯৮৫ সালে জাতীয় সাংস্কৃতিক প্রতিভা অন্বেষণ নতুন কুঁড়ি তে অভিনয়, নাচ এবং গল্প বলাতে প্রথম হন। তখন থেকেই তিনি শিশু শিল্পী হিসাবে ছোট পর্দায় কাজ শুরু করেন। তিনি অভিনয়ের জন্য ২০০৬, ২০০৭ এবং ২০১২ সালে মেরিল-প্রথম আলো পুরস্কার অর্জন করেছেন।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

ডাসারে ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু, পরিবারে শোকের ছায়া

মাদারীপুরের ডাসারে ডেঙ্গু আক্রান্ত হয়ে সঞ্চয় শিকারী (৩৫) নামে এক যুবকের মৃত্য...

পর্যটন কার্নিভাল শেষে কুয়াকাটায় ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

দীর্ঘ ৯ বছর পর আয়োজিত কুয়াকাটা পর্যটন কার্নিভাল শেষে সৈকতের পরিবেশ রক্ষায় পরি...

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

পুকুরে গোসলে নেমে দুই বোনের মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচরে পুকুরে গোসল করতে নেমে আপন দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়ে...

হাসপাতালের চিকিৎসা সামগ্রী ক্রয়ের  ৯ কোটি টাকার ই-টেন্ডার হ্যাক

মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে প্রায় ৯ কোটি টাকার চিকিৎসা সামগ্রী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা