ছবি-সংগৃহিত
বিনোদন

রাজনীতিতে প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক: ভারতের টলিউডের অনেক জনপ্রিয় তারকারা আছেন যারা কিনা ইতিমধ্যেই রাজনীতিতে নাম লিখিয়েছেন। এ তালিকায় রয়েছেন—মিমি চক্রবর্তী, নুসরাত জাহান, দেব, সায়নী ঘোষ, সোহম প্রমুখ।

তবে এবার নতুন খবর হচ্ছে, রাজনীতিতে নাম লেখাতে যাচ্ছেন প্রিয়াঙ্কা সরকার। একই গাড়িতে সায়নী ঘোষের সঙ্গে পশ্চিমবঙ্গের তারকেশ্বরে গিয়েছেন প্রিয়াঙ্কা। তাহলে কি কি রাজনীতিতে যোগ দিতে যাচ্ছেন প্রিয়াঙ্কা?

এ বিষয়ে ভারতীয় একটি সংবাদমাধ্যম এই দুই তারকার সঙ্গে যোগাযোগ করেও তাদের পাননি। তবে তাদের সহকারি সংবাদমাধ্যমটিকে বলেন, মহামারি করোনা সংকটের পর প্রথম জেলা স্তরের কোনো স্কুল উদ্বোধন হলো। সম্পূর্ণ বেসরকারি উদ্যোগে। সম্ভবত প্রাথমিক বিদ্যালয় খোলা হলো স্থানীয় শিক্ষার্থীদের জন্য। সেই অনুষ্ঠানেই উপস্থিত হন এই দুই তারকা।

আরও পড়ুন: বিরক্ত রানীর ছোট্ট মেয়ে আদিরা

সায়নীর হাত ধরে এবার কি প্রিয়াঙ্কাও প্রত্যক্ষ রাজনীতিতে আসছেন? এ প্রশ্নের জবাবে ওই সহকারি বলেন, এক. স্কুল উদ্বোধন হয়েছে সম্পূর্ণ বেসরকারি উদ্যোগে। এখানে শাসক দল কোনোভাবেই যুক্ত নয়। দুই. সায়নী-প্রিয়াঙ্কা ব্যক্তিগতভাবে সমাজসেবার সঙ্গে যুক্ত। এর আগে প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ নিয়ে তারা সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। আজ একই জায়গায় যাবেন বলে একসঙ্গে একই গাড়িতে গিয়েছেন তারা; এখানে রাজনীতির কোনো সম্পর্ক নেই।

প্রসঙ্গত, অভিনয়ের পাশাপাশি তৃণমূল কংগ্রেসের যুব শাখার সভাপতি সায়নী। গাড়িতে পাশাপাশি বসে তোলা একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘সামাজ সেবামূলক একটি কাজের উদ্দেশ্যে যাচ্ছি। দুর্ঘটনা থেকে সদ্য সুস্থ হয়ে উঠেছে প্রিয়াঙ্কা। প্রায় তিন মাস পর এই প্রথম বাইরে পা রাখলো।’

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা