বিনোদন

মেহজাবীনের অভিনয় ফারিয়াকে ছুঁয়ে গেছে

সান নিউজ ডেস্ক: এই সময়ের নাটকের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। মেহজাবীনের অভিনয়ে মুগ্ধ অভিনেত্রী শবনম ফারিয়া তার ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, মেহজাবীন অভিনীত চিরকাল আজ নাটকটি দেখার পর, আমি নিজের জন্য কারও কাছেই ভোট চাইতে পারি না! এমন অসাধারণ কাজের জন্য তিনি সব পুরস্কার ও প্রশংসা পাওয়ার যোগ্য।

আরও পড়ুন: অধ্যাপক হতে লাগবে পিএইচডি ডিগ্রি

মেহজাবীনের অভিনয় ফারিয়াকে এতটাই ছুঁয়ে গেছে যে, তিনি প্রকাশ্যেই সেটি বলে ফেললেন।

সম্প্রতি মেরিল-প্রথম আলো পুরস্কারের মনোনয়ন তালিকা প্রকাশ করা হয়েছে। সেখানে পাঁচটি নাটকের জন্য সেরা টিভি অভিনেত্রী ক্যাটাগরিতে মনোনীত হয়েছেন মেহজাবীন চৌধুরী।

অন্যদিকে ব্রাদার অ্যান্ড সিস্টার নাটকের জন্য শবনম ফারিয়াও একই ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছেন। কিন্তু মেহজাবীনের অভিনয় দেখে তার বিপরীতে নিজের জন্য ভোট চাওয়াকে বেমানান মনে করছেন শবনম ফারিয়া। আর সেটি তিনি প্রকাশ্যেই শেয়ার করেছেন।

পুরস্কারের মঞ্চে একে অন্যের প্রতিদ্বন্দ্বী। কিন্তু শিল্পীর প্রতি আরেক শিল্পীর এমন উদারতা, ভালোবাসা মুগ্ধ করছে নেটিজেনদের। অনেকেই ফারিয়াকে ধন্যবাদ দিয়েছেন পোস্টটির জন্য।

আরও পড়ুন: ভারতের অবস্থান নড়বড়ে

প্রসঙ্গত, বাংলাদেশের মডেল ও অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তিনি ২০০৯ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার থেকে বিজয়ী হয়ে মিডিয়া জগতে আসেন। বর্তমানে তিনি বিভিন্ন টিভি বিজ্ঞাপন ও নাটকে নিয়মিত অভিনয় করছেন।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

শুধু ডায়েট নয়, ওজন কমানোর পেছনে রয়েছে পাচনতন্ত্র ও বিপাকক্রিয়ার বড় ভূমিকা

ওজন কমানোর ক্ষেত্রে সাধারণত ক্যালরি কমানো, নিয়মিত...

লবণ অধ্যুষিত রামপালে সুপেয় পানি সংরক্ষণে ট্যাংক বিতরণ 

রামপালে তীব্র লবণাক্ত অধ্যুষিত উপকূলীয় মানুষের জন্য সুপেয় পানি সংরক্ষণে পানির...

জ্বালানির দাম বৃদ্ধির পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী

দেশে নতুন করে জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন...

ক্যাটরিনাকে ‘মেরুদণ্ডহীন’ বলে কটাক্ষ, বন্ধ ফ্যানপেজ

নিট কেলেঙ্কারি ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্...

শান্তিরাম ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবিএম মিজান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা