বিনোদন

ইয়াং স্টার চ্যাম্পিয়ন ইপা

বিনোদন ডেস্ক: অনুষ্ঠিত হয়ে গেল বেসরকারি টিভি চ্যানেল আরটিভির আয়োজনে সংগীতবিষয়ক রিয়ালিটি শো ‘ইয়ং স্টার’-এর গ্র্যান্ড ফিনালে। এবার প্রথম আসরে কয়েক হাজার প্রতিযোগীকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন হয়েছেন ঢাকার প্রতিযোগী রাইশা ফাইরোজ ইপা।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) রাতে আরটিভিতে প্রচারিত হয়েছে গ্র্যান্ড ফিনালের পর্বটি।

ইপা পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন তিন লাখ টাকা। প্রথম রানারআপ রওনক জাহান রাইসা। তিনি পেয়েছেন দুই লাখ টাকা এবং দ্বিতীয় রানারআপ হয়েছেন পূজা শীল। তিনি পেয়েছেন এক লাখ টাকা। আর এর মাধ্যমেই ড্যানিশের সৌজন্যে আয়োজিত এই রিয়েলিটি শোর পর্দা নামল।

সম্প্রতি তেজগাঁওয়ে অবস্থিত আরটিভির নিজস্ব স্টুডিও বেঙ্গল মাল্টিমিডিয়ায় এর গ্র্যান্ড ফিনালের শুটিং সম্পন্ন হয়। এতে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

আরও বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন, এফবিসিসিআইর প্রেসিডেন্ট মো. জসিম, পারটেক্স স্টার গ্রুপের পরিচালক সাবেরা এইচ মাহমুদ, জেনারেল ম্যানেজার ব্র্যান্ড মো. মোশারফ হোসেন ভূঁইয়া, আরটিভির ব্যবস্থাপনা পরিচালক হুমায়ূন কবির এবং প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান।
এবারের ‘ইয়াং স্টার’-এর প্রধান তিন বিচারক ইবরার টিপু, প্রতীক হাসান, পড়শীর পাশাপাশি আরও উপস্থিত ছিলেন খুরশীদ আলম, শওকত আলী ইমন, এস আই টুটুল, শান্তা ইসলাম, আজিজুল হাকিম প্রমুখ। সোহাগ মাসুদের প্রযোজনায় এই অনুষ্ঠানের উপস্থাপনা করছেন মডেল, অভিনেতা ও উপস্থাপক ইমতু রাতিশ ও নৃত্যশিল্পী, উপস্থাপিকা রুহানী সালসাবিল।

আয়োজকেরা জানান, এবারের ‘ইয়াং স্টার’-এ অংশগ্রহণের জন্য সারা দেশের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশ থেকে কয়েক হাজার প্রতিযোগী আবেদন করেন। এর মধ্য থেকে নিয়ম অনুযায়ী মোট পাঁচ হাজার প্রতিযোগীর গান রেজিস্ট্রেশনের জন্য গ্রহণ করা হয়। পরবর্তী সময়ে এর বিচারকেরা যাচাই-বাছাই করে মোট ১৫০ জনকে আমন্ত্রণ জানানোর মাধ্যমে শুরু হয় মূল প্রতিযোগিতা। এভাবেই নানান রাউন্ডের মাধ্যমে শেষ হলো এই আয়োজন।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা