হিরো আলম
বিনোদন

হিরো আলমের গোমর ফাঁস

বিনোদন ডেস্ক: সময়ের আলোচিত ও সমালোচিত অভিনেতা, নির্মাতা ও গায়ক হিরো আলম সম্প্রতি বিশ্বব্যাপী ব্যাপক জনপ্রিয়তা পাওয়া পুষ্পা গান কাভার করেছেন। এখন পর্যন্ত তিনি প্রায় দশ ভাষার ৬০টির অধিক গান করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে আপন গতিতে ছুটে চলেছেন তিনি।

গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে হিরো আলম এসব কথা বলেন। তিনি বলেন, প্রথমেই বলি আমি কোনো কণ্ঠশিল্পী না। ভালো লাগা থেকে গান করি। সারাবিশ্বে আমার অসংখ্য ভক্ত রয়েছে। তারা তো আর আমার বাংলা ভাষা বুঝবেন না। এজন্য মূলত আমি বিভিন্ন ভাষায় গান করি। এখন পর্যন্ত প্রায় দশ ভাষার ৬০টির বেশি গান কাভার করেছি। আমার গান নিয়ে কে কী বলল, তা আমি পরোয়া করি না।

আরও পড়ুন: বর্ণ বৈষম্যের দেশে হিরো আলম

হিরো আলম আরও বলেন, বউ জামাইয়ের লড়াই, নষ্ট হওয়ার কষ্ট ও টোকাই নামে আমার তিনটি ছবি প্রস্তুত আছে। সময় ও সুযোগ বুঝে যে কোনো সময় মুক্তি দিব। আমরা কাজের চেয়ে কথা বলি বেশি। দেশের হল মরে যাচ্ছে আর আমরা আছি হিংসা নিয়ে। করোনার মধ্যে কেউ যখন ছবি মুক্তি দিচ্ছেলন না, সেইসময় আমার সাহসী হিরো আলম ছবিটি মুক্তি দিয়েছিলাম। আমি পাঁচটি সিনেমা করেছি। এখান থেকে কম করে হলেও ৫০টা পরিবারের দশদিনের খাবারের ব্যবস্থা হয়েছে।

সফলতার রহস্য প্রসঙ্গে হিরো আলম বলেন, আমার সফলতার প্রধান কারণ পরিশ্রম ও ত্যাগ। অনেক ত্যাগ আর পরিশ্রমের মাধ্যমেই আজ আমি একটা পর্যায়ে পৌঁছেছি। আমি সবাইকে বলব, হিরো আলম যদি মফস্বল গ্রাম থেকে উঠে এসে এত কিছু করতে পারে তাহলে আপনারা কেন পারবেন না? আমাকে দেখে আপনারা ভেতরে সাহস আনতে পারেন যে, হিরো আলম পারলে আমরাও পারব।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

মালয়েশিয়ায় গ্রেফতার ৩২ বাংলাদেশি

মালয়েশিয়ার জোহর রাজ্যে পরিচালিত যৌথ অভিবাসনবিরোধী...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

খাগড়াছড়িতে বৃক্ষরোপন অভিযান, ৬৮ হাজার চারা বিতরণ

"বৃক্ষরোপনে সাজাই দেশ-সবার আগে বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে...

'মোদিকে নিয়ে হাসিনাকে ফিরে আসতে হতে পারে' 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বল...

নোবিপ্রবি প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকতা কর্মশালা

নোবিপ্রবি প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকতা কর্মশালা নোয়াখালী বিজ্ঞান...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

খুবির নারী হলে গোপনে ভিডিও ধারণ

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ‘বিজয় ২৪’ হলের নারী শিক্ষার্থীদের ওয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা