ছবি : সংগৃহীত
বিনোদন

মোশাররফ করিমকে দারুণ লেগেছে পার্নোর

সাননিউজ ডেস্ক: ‘বিলডাকিনী’ সিনেমার শুটিং হচ্ছে নওগাঁর আত্রাইয়ে। ১২ জানুয়ারি শুরু হওয়া এই শুটিংয়ে অংশ নিয়েছেন অভিনেতা মোশাররফ করিম ও ভারতীয় অভিনেত্রী পার্নো মিত্র। বিষয়টি জানিয়েছেন পরিচালক ফজলুল কবীর তুহিন।

সিনেমাটি নির্মিত হচ্ছে ‘বিলডাকিনী’ উপন্যাস অবলম্বনে। উপন্যাসটি নূরুদ্দিন জাহাঙ্গীরের। এই সিনেমায় হনুফা চরিত্রে অভিনয় করছেন পার্নো। সিনেমাটি হনুফার জীবন-সংগ্রাম নিয়ে।

পার্নো বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে নিয়ে বেশ উচ্ছ্বসিত। তিনি বলেন, মোশাররফ করিমের বহু নাটক দেখেছি। তার ‘টেলিভিশন’ সিনেমাও দেখা হয়েছে। বিলডাকিনীতে তিনি অভিনয় করছেন শুনে খুবই এক্সাইটেড ছিলাম। তিনি খুব ব্রিলিয়ান্ট, অসাধারণ মানুষও। এই ক’দিনের কাজের অভিজ্ঞতায় তাকে বুঝতে পেরেছি।

পার্নো জানালেন, বাংলাদেশে শুটিংয়ে তার অভিজ্ঞতা চমৎকার। বলেন, এর আগে বাংলাদেশে ‌‘ডুব’ সিনেমার শুটিং করেছি। ওটার অভিজ্ঞতাও দারুণ ছিল। এবার যেখানে শুটিং করছি সেটা একটা গ্রাম। এই গ্রামের মানুষ খুবই ভালো। ভালোবাসা, সহযোগিতা সব‌ই পাচ্ছি।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

স্বার্থান্বেষীদের রক্ষা অগ্রহণযোগ্য: প্রতিমন্ত্রী ইশরাক

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন,...

রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার 

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি দায়...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

হামের উপসর্গে শিশু মৃত্যু আরও ৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা