আল্লু অর্জুন
বিনোদন

এক সিনেমাই ১০০ কোটি পাচ্ছেন আল্লু অর্জুন

বিনোদন ডেস্ক: ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুন। নিজেকে প্রথম সারির তারকায় পরিণত করেছেন একের পর এক সফল সিনেমা উপহার দিয়ে। পাঁচ বছর আগেও একটি সিনেমার জন্য আল্লু অর্জুনের পারিশ্রমিক ছিল ২০ কোটি রুপির কম।

২০২০ সালে এই অভিনেতার ক্যারিয়ারে আসে বড় অগ্রগতি। ‘আলা বৈকুণ্ঠাপুরামুলু’ সিনেমার জন্য তিনি ৩৫ কোটি রুপি পারিশ্রমিক পেয়েছিলেন। তবে সম্প্রতি মুক্তি পাওয়া ‘পুষ্পা’ সিনেমার অবিশ্বাস্য সাফল্যের সুবাদে আল্লু অর্জুনের চাহিদা বেড়ে গেছে হু-হু করে।

আরও পড়ুন: ডক্টরেট ডিগ্রি পেলেন অভিনেতা গোবিন্দ

শোনা যাচ্ছে, নতুন একটি সিনেমার জন্য ১০০ কোটি রুপি পারিশ্রমিক পেতে যাচ্ছেন আল্লু অর্জুন। সিনেমাটি নির্মাণ করবেন দক্ষিণের সুপারহিট নির্মাতা অ্যাটলি। প্রভাবশালী লাইকা প্রোডাকশনের প্রযোজনায় নির্মিত হবে সিনেমাটি। এটিও হবে প্যান ইন্ডিয়ান সিনেমা, অর্থাৎ তেলেগুর পাশাপাশি হিন্দি, তামিল, মালায়লাম ও কন্নড় ভাষায়ও মুক্তি পাবে এই সিনেমা।

প্রসঙ্গত, গত বছরের ১৭ ডিসেম্বর মুক্তি পায় আল্লু অর্জুনের ‘পুষ্পা: দ্য রাইজ’। এটি আল্লুর প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা। নির্মাণ করেছেন সুকুমার। এতে আল্লুর বিপরীতে রয়েছেন রাশমিকা মান্দানা। এছাড়া গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন মালায়লাম তারকা ফাহাদ ফাসিল। মুক্তির পর অবিশ্বাস্য জনপ্রিয়তা পায় পুষ্পা। বিশেষ করে হিন্দি ভাষায় সিনেমাটি চুটিয়ে ব্যবসা করেছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার আয় ছাড়িয়ে গেছে ৩৪০ কোটি রুপি। এর বাজেট ছিল ২৫০ কোটি রুপির মতো। বলাই বাহুল্য, আল্লু অর্জুনের ক্যারিয়ারে সবচেয়ে বড় সাফল্য এখন পুষ্পা।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা