বিনোদন

তুর্কি অভিনেতা আইবেক প্যাকচান বেঁচে নেই

বিনোদন ডেস্ক: জনপ্রিয় তুর্কি অভিনেতা আইবেক প্যাকচান আর বেঁচে নেই। স্থানীয় সময় সোমবার (২৪ জানুয়ারি) তিনি মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালীন সময় তার বয়স হয়েছিল ৫১ বছর। আইবেক প্যাকচান ক্যানসারে ভুগছিলেন। আইবেক প্যাকচানের মৃত্যুতে ভার্চুয়াল জগতে বইছে শোকের ছায়া।

আইবেক প্যাকচান ছিলেন বিশ্ব কাঁপানো তুর্কি সিরিজ ‘দিরিলিস আর্তুগ্রুল’ সিরিজের প্রধান চরিত্র আরতুগ্রুলের সবচেয়ে কাছের বিশ্বস্ত সহচর। ওই সিরিজে তিনি ‘আরতুক বে’ নামে পরিচিত।

জানা গেছে, ১৯৭০ সালে জন্ম নেওয়া এ অভিনেতা মারসিন বিশ্ববিদ্যালয়ের থিয়েটার বিভাগ থেকে গ্রাজুয়েশন ডিগ্রি অর্জন করেন। বিগত কয়েক বছরে তুরস্কে নির্মিত বিভিন্ন নাটক-সিনেমা পৃথিবীর বিভিন্ন দেশে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।

দিনদিন দর্শকদের আগ্রহের ভিত্তিতে এসব নাটক-সিনেমা মূল তুর্কিভাষা থেকে ডাবিং করা হচ্ছে নানা ভাষায়।

খুব অল্পসময়ে বিশ্বব্যাপী তুর্কি চলচ্চিত্রের অসংখ্য দর্শক গড়ে ওঠেছে। এরমধ্যে উসমানীয় সাম্রাজ্যের গৌরবময় উত্থানের সত্য কাহিনি অবলম্বনে নির্মিত জনপ্রিয় তুর্কি সিরিজ ‘দিরিলিস আরতুগ্রুল’ এর দর্শক সবচেয়ে বেশি।

বাংলাদেশের একটি প্রজন্ম রীতিমতো ‘দিরিলিস’ জ্বরে কাঁপছে। আরতুগ্রুলের সবচেয়ে কাছের বিশ্বস্ত সহচর আরতুক বে-এর মৃত্যুতে বাংলাদেশের তরুণদের অনেকেই ফেসবুকে শোক প্রকাশ করছেন। সূত্র: ডেইলি সাবাহ

সাননিউজ/এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

সম্মানি ভাতা বাড়ালো বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের

বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পরিবার ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদে...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা