বিনোদন

সালমানের ফার্মহাউজে মরদেহ পুঁতে রাখা হয়

বিনোদন ডেস্ক: সালমানের ফার্মহাউজে শিল্পীদের মরদেহ পুঁতে রাখা হয়। হিন্দি সিনেমার বেশ কয়েকজন শিল্পীর মরদেহ নাকি সেখানে মাটিচাপা দেওয়া হয়েছে। বলিউড তারকা সালমান খানের বিরুদ্ধে এমন বিস্ফোরক অভিযোগ তুলেছেন তার প্রতিবেশী কেতন কাক্কাদ।

সালমানের ‘অর্পিতা ফার্মস’ নামে ফার্মহাউজটি অবস্থিত মুম্বাই থেকে কিছুটা দূরে পানভেলে। এই ফার্মহাউজের প্রতিবেশী কেতন। তার বিরুদ্ধে সম্প্রতি মানহানির মামলা দায়ের করেছেন সালমান খান। ধর্মীয় বিশ্বাস নিয়ে প্রশ্ন তোলার অভিযোগে এই মামলা ঠুকেছেন ভাইজান।

আরও পড়েন: শাবির ভিসিকে সরিয়ে দেওয়ার দাবি

মামলার পরই বিস্ফোরক অভিযোগ তুলেছেন কেতন। তিনি দাবি করেছেন, সালমানের ফার্মহাউজে বলিউডের কয়েকজন শিল্পীর মরদেহ পুঁতে রাখা হয়েছে। শুধু তাই নয়, এখানে শিশু পাচারের মতো অপরাধও হয়।

যদিও সালমানের আইনজীবী প্রদীপ গান্ধী বলেছেন, প্রমাণ ছাড়াই এসব অভিযোগ তোলা হচ্ছে এবং সালমানের সুনাম নষ্ট করার চেষ্টা করা হচ্ছে।

জানা গেছে, সালমানের বাড়ির পাশে পাহাড়ে একটি প্লটের মালিক কেতন। তিনি প্রথমে অভিযোগ তোলেন, সালমান তার জমিতে যাওয়ার জায়গা বন্ধ করে দিয়েছেন। এরপর কেতনের বিরুদ্ধে ‘ভিডিও, পোস্ট বা টুইটের আকারে মিথ্যা, অসম্মানজনক এবং মানহানিকর অভিযোগ’ করা থেকে বিরত থাকার জন্য দেওয়ানি মামলা দায়ের করেন সালমান।

সাননিউজ/এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা