ছবি : সংগৃহীত
বিনোদন

বিয়েতে কাঁদলেন পরী, কাবিন ১০১ টাকা

সাননিউজ ডেস্ক: সম্প্রতি বিয়ে করেছেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি। তখন বিয়ের খবরটা গোপন ছিল, জানতো শুধু নায়িকার কাছের দু-একজন। পরে অবশ্য নায়িকা নিজেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে খবরটি জানান। একইসঙ্গে তার মা হতে যাওয়ার খবরও জানান তিনি। তখন জানা যায়, পরী বিয়ে করেছেন তরুণ অভিনেতা শরীফুল রাজকে। রাজই তার সন্তানের বাবা হতে চলেছেন।

নায়িকা এবার বিয়েটা আনুষ্ঠানিকভাবে সেরেছেন। শনিবার (২২ জানুয়ারি) রাতে হয়ে গেল জমকালো বিয়ের অনুষ্ঠান। আনুষ্ঠানিক এই বিয়েতে ১০১ টাকা কাবিন ছিল। বর-কনের মঞ্চ সাদা ও হলদে ফুলে সাজানো হয়। দুজনের গায়ে ছিলো খয়েরি ও সোনালী কাপড়ের প্রচ্ছদ। বিয়ের অনুষ্ঠানের এক পর্যায়ে নায়িকাকে কাঁদতে দেখা যায়। অবশ্য বলার প্রয়োজন পড়ে না যে, এটা দুঃখের কান্না নয়।

অনুষ্ঠানে অতিথিদের মধ্যে ছিলেন- নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম, চয়নিকা চৌধুরী ও রেদওয়ান রনি। সঙ্গে বর-কনের পরিবারের স্বজনরাও ছিলেন। নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম বলেন, নির্মাতা রেদওয়ান রনি বিয়েতে উকিল বাবা ছিলেন। বিয়ের আনুষ্ঠানিকতা হয়েছে ১০১ টাকা দেনমোহরে।

মধ্যরাতে বাসায় বিয়ের আনুষ্ঠানিকতা হয় এই দম্পতির। তারা গত ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেছিলেন। রাজ-পরীর প্রেম ও বিয়ের ঘটনাটি ঘটে গিয়াস উদ্দিন সেলিমের মুক্তিপ্রতীক্ষিত সিনেমা ‘গুনিন’-এর শুটিংয়ে। এই ছবিতে প্রথমবার একসঙ্গে কাজ করলেন তারা।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

স্বার্থান্বেষীদের রক্ষা অগ্রহণযোগ্য: প্রতিমন্ত্রী ইশরাক

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন,...

রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার 

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি দায়...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

হামের উপসর্গে শিশু মৃত্যু আরও ৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা