বিনোদন

গুঞ্জনের মধ্যেই স্বামীকে নিয়ে উপস্থিত মাহি

বিনোদন ডেস্ক: সিনেমা ছাড়ার গুঞ্জনের মধ্যেই স্বামী রাকিব সরকারের উপস্থিতিতে শুটিংয়ে ফিরেছেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা মাহিয়া মাহি।

সোমবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় বিএফডিসি জসিম ফ্লোরে ‘বুবুজান’ সিনেমার টাইটেল সংগীতে নাচতে দেখা গেছে মাহিকে। এ সময় মাহির সঙ্গে নেচেছেন তরুণ চিত্রনায়ক শান্ত খান ও অর্ধশত নৃত্যশিল্পী।

জানা গেছে, প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার ব্যানারে নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদের গল্পে নির্মিত ‘বুবুজান’ সিনেমায় মাহিয়া মাহির সঙ্গে অভিনয় করছেন তরুণ চিত্রনায়ক শান্ত খান। এ ছাড়া অভিনয় করছেন নিশাত নাওয়ার সালওয়া, শিবা শানু প্রমুখ।

চিত্রনায়িকা মাহিয়া মাহি বলেন, ‘সিনেমা আমার প্রফেশন, আমার কাজ। আমি সিনেমা ছেড়ে দিচ্ছি এমন বক্তব্য আমি কোথাও দিইনি। এখন থেকে পরিবার বিব্রত হয়, এমন চরিত্রে কাজ করব না।’

প্রসঙ্গত, সৌদি আরবে ওমরাহ পালন ও দু’বছর আগের একটি কল রেকর্ড ফাঁস হওয়ার পর এই গুঞ্জন ডালপালা মেলে। কিন্তু তিনি ফিরেছেন। এরপর আগামী ৩ জানুয়ারি থেকে ‘মাফিয়া’ সিনেমায় শুটিংয়ে যোগ দিচ্ছেন মাহি। এক দিনের শুটে মাহির সঙ্গে যোগ দেবেন চিত্রনায়ক মামনুন হাসান ইমন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা