শাকিব খান
বিনোদন

মামলার হুমকি দিলেন শাকিব খান

বিনোদন ডেস্ক: ঢালিউডের জনপ্রিয় অভিনেতা শাকিব খান। যুক্তরাষ্ট্র থেকে তিনি মামলা করবেন বলে হুমকি দিয়েছেন। সিনে খবর নামের একটি ই-মেইল থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

সম্প্রতি ঢালিউডের গুণী নির্মাতা এফ আই মানিক 'স্টােরি অব শাকিব খান' নামক একটি চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়েছেন। আরও একজন গুণী নির্মাতা শাকিবকে নিয়ে অপমানজনক কথা বলেছেন। এসব নিয়ে বেজায় চটেছেন সুপারস্টার নায়ক শাকিব খান।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শাকিব খানের ভাষ্য, চলচ্চিত্রের কতিপয় মানুষ নানা বিভ্রান্তি ছড়াচ্ছে তাকে নিয়ে।

গত নভেম্বর থেকে যুক্তরাষ্ট্রে অবস্থান করা এই নায়ক বলেন, ‘এক সিনিয়র নির্মাতা ঘোষণা দিয়েছেন আমার বায়োপিক নির্মাণ করবেন। অথচ এ বিষয়ে আমি কিছুই জানি না। কারও বায়োপিক নির্মাণ করতে গেলে তার অনুমতি নিতে হয়। তিনি কী আমার অনুমতি নিয়েছেন? এটি দেশের মানুষের কাছে আমার ইমেজ নষ্ট করার ষড়যন্ত্র নয় কি? এ ধরনের ষড়যন্ত্র আর মেনে নেওয়া যায় না।

দেশীয় চলচ্চিত্রের কারও বায়োপিক যদি নির্মাণ করতে হয় তাহলে নায়করাজ রাজ্জাক, আলমগীর, ফারুক, সোহেল রানা, ববিতা, শাবানা, কবরীদের মতো কিংবদন্তি শিল্পীদের নির্মাণ করা উচিত। আমাকে নিয়ে কেন?’

তিনি আরও বলেন, ‘আমি উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি বেশ কিছুদিন ধরে আমার দেশে না থাকার সুযোগে চলচ্চিত্রজগতের কেউ কেউ আমাকে নিয়ে অনাকাক্ষিতভাবে মিডিয়ায় বিভ্রান্তিমূলক কথাবার্তা ছড়াচ্ছেন। এর মধ্যে আরেক নির্মাতা আমার বিদেশে যাওয়া, সেখানে বসে ছবির কাজ করা নিয়ে মিডিয়ার কাছে অনভিপ্রেত কথা বলেছেন। যা অন্যকে অন্যায়ভাবে আক্রমণ করা ছাড়া আর কিছুই নয়।

আমি এ ব্যাপারে সতর্ক করে দিয়ে বলতে চাই যারা আমাকে নিয়ে ষড়যন্ত্রের জাল বিছাতে চাইবে তাদের বিরুদ্ধে আমি আইনি ব্যবস্থা নেব। মানহানি ও সাইবার ক্রাইম অ্যাক্টে মামলা করব। ইতিপূর্বে আমার স্টারডাম ক্ষুণ্ণ করতে অনেক ষড়যন্ত্র হয়েছে। এসব আমি আর মুখ বুজে সহ্য করব না।’

শাকিব খান কর্মজীবনে একাধিক পুরস্কার অর্জন করেছেন, যার মধ্যে রয়েছে চারটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তিনি ২০১০ সালের ভালোবাসলেই ঘর বাঁধা যায় না, ২০১২ সালের খোদার পরে মা, ২০১৫ সালের আরো ভালোবাসবো তোমায় এবং ২০১৭ সালের সত্তা চলচ্চিত্রের জন্য চারবার শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা