ভিকি ও ক্যাটরিনা
বিনোদন

বিয়ে করতে রাজস্থান যাচ্ছেন ভিকি-ক্যাটরিনা

বিনোদন ডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। বলিউড জুড়ে যেন উৎসবের আমেজ। আগামী ৯ ডিসেম্বর বিয়ে করেছেন ভিকি ও ক্যাটরিনা।

এ মুহূর্তে বলিউডের সবচেয়ে বড় ইস্যু তো এটিই। যদিও তারা নিজেরা এখনো পর্যন্ত সরাসরি বিয়ের ঘোষণা দেননি, তবে ভারতীয় গণমাধ্যম সূত্র বলছে, তাদের বিয়ে হচ্ছে।

বিয়ের গোপনীয়তার জন্য নানান ব্যবস্থা গ্রহণ করেছেন ভিকি ও ক্যাট। অতিথিদের মানতে হবে বহু শর্ত। আবার নিজেরাও বিয়ের অনুষ্ঠানস্থলে যাবেন লোকচক্ষুকে ফাঁকি দিয়ে।

জানা গেল, মুম্বাই থেকে বিমানে রাজস্থানের জয়পুর বিমানবন্দর অব্দি যাবেন। এরপর সড়ক পথের পরিবর্তে ওই প্রাসাদে যাবেন হেলিকপ্টারে চড়ে। আগামী ৫ ডিসেম্বরই তারা মুম্বাই থেকে উড়াল দেবেন।

রাজস্থানের রণথম্বোরে অনুষ্ঠিত হবে এই রাজকীয় বিয়ে। জানা গেছে, ভেন্যুর আশেপাশে কোনো ড্রোনও উড়তে দেওয়া হবে না। কড়া নিরাপত্তায় থাকা কর্মীদের নজরে পড়লেই সেটা গুলি করে নামিয়ে দেওয়া হবে।

ভিকি-ক্যাটের বিয়েতে যারা উপস্থিত হবেন, তাদের মানতে হবে একগাদা শর্ত। যেমন- বিয়েতে উপস্থিত থাকা বা না থাকার কোনও কথা বাইরে জানানো যাবে না; কোনও ছবি তোলা যাবে না; সোশ্যাল মিডিয়ায় কোনও ছবি শেয়ার করা যাবে না; বিয়ের লোকেশনের কথা সোশ্যাল মিডিয়ায় বলা যাবে না; বিয়ের ভেন্যুতে পৌঁছে বাইরের দুনিয়ার সঙ্গে যোগাযোগ রাখা যাবে না; ওয়েডিং প্ল্যানারদের অ্যাপ্রুভালের পরই বিয়ের ছবি পাবলিশ করা যাবে; বিয়ের ভেন্যুতে কোনও ভিডিও বা রিলস শুট করা যাবে না।

এদিকে জানা গেছে, রাজস্থানের রাজকীয় পোশাক ভাড়া করা হয়েছে ভিকি ও ক্যাটের জন্য। সেই পোশাকের দৈনিক ভাড়া ৭ লাখ রুপি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা