ছবি: সংগৃহীত
বিনোদন

অঙ্কিতাকে সন্তান নিতে বললেন ভাইজান

বিনোদন ডেস্ক: গত অক্টোবরে শুরু হওয়া ‘বিগ বস’ মাস খানেক আগেই শেষ হয়েছে। এবারের আসর নানা কারণেই আলোচিত-সমালোচিত হয়েছে। বিশেষ আলোচনায় ছিলেন অভিনেত্রী অঙ্কিতা লোখন্ডে ও তার স্বামী ভিকি জৈন।

আরও পড়ুন: সোলসের গানে মাতলো চিকিৎসকেরা

আসরজুড়েই দুজনের ঝগড়া ও ভালোবাসার চিত্র দেখেছেন পুরো বিশ্ব। বিগ বসের ঘরে অঙ্কিতা-ভিকির সম্পর্কে টানাপোড়েনও দেখেছে সকলেই। বিচ্ছেদের জল্পনা কল্পনাও তৈরি হয়েছিল। যা মেটাতে সাহায্য করেছিলেন বলিউড সুপারস্টার সালমান খান।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অঙ্কিতা জানান, ‘বিগ বস’-এর ঘরে তাদের সম্পর্কের টানাপোড়েনের কথা সালমানের কানে পৌঁছালে দুজনকেই একসাথে ডেকে পাঠান সালমান। ভিকিকে নিয়ে অঙ্কিতা দেখা করতে গেলে দাম্পত্য সম্পর্ক কীভাবে শক্তিশালী করে তোলা যায়, সে বিষয়ে বেশ কিছু পরামর্শ দেন ভাইজান।

আরও পড়ুন: মা হতে চলেছেন শ্রেয়া ঘোষাল

বাচ্চা নিলে সম্পর্ক সহজ এবং সুন্দর হবে বলে পরামর্শ দেন তিনি। অবাক হয়ে অঙ্কিতা কারণ জানতে চাইলে ভাইজান বলেন, মা হয়ে গেলে সব সমস্যার দ্রুত সমাধান হবে।

বিস্মিত ভিকিকেও সালমান বলেন, দীর্ঘস্থায়ী দাম্পত্যের অন্যতম চাবিকাঠি হলো সন্তান। সন্তান সম্পর্কের টান বাড়ায়। সারাজীবন একসাথে সুখে থাকতে চাইলে দুজন থেকে দ্রুত তিন জন হওয়ার পরামর্শ দেন ভাইজান।

সান নিউজ/এসআর/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

স্বর্ণের দামে নতুন রেকর্ড

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয...

আরডিআরএস গ্রাহকের তথ্য ফাঁসের অভিযোগ

কুড়িগ্রামের উলিপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশ (RDRS Bangladesh...

দেশজুড়ে আগামী পাঁচদিন বৃষ্টির আভাস

দেশের উত্তরাঞ্চলে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী পাঁচদিন সারা দেশে বৃষ্টিপাত...

দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও মাঝারি ধর...

রাজাপুরে খাল পুনঃখননে ফিরছে কৃষিজমির প্রাণ

এক সময় ভরাট হয়ে পড়েছিল খাল। বন্ধ হয়ে গিয়েছিল পানির স্বাভাবিক প্রবাহ। বর্...

আশুলিয়ায় বকেয়া বেতন পরিশোধ ও অবৈধ ছাঁটায়ের প্রতিবাদে মানববন্ধন

শিল্পাঞ্চল আশুলিয়ায় অবৈধভাবে শ্রমিক-কর্মচারী ছাঁটাই এবং বকেয়া বেতন-ভাতা ও সার...

পঞ্চগড়ে ৩ মাদক কারবারির ৬ মাসের জেল

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ৫০ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করে প্রত্যেক...

ঝালকাঠিতে অবৈধ বালু সরবরাহ: ৪ বাল্কহেডকে জরিমানা

ঝালকাঠিতে অবৈধভাবে বালু উত্তোলন ও সরবরাহের অভিযোগে ৪টি বাল্কহেড জাহাজকে মোট ২...

জামাত এমপির বিরুদ্ধে ড্রাইভারকে হত্যাচেষ্টা মামলা   

রাজধানীর পল্লবী থানায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা