সালমান খান
বিনোদন

এবার ব্ল্যাক টাইগার সালমান খান

বিনোদন ডেস্ক: ভাইজান খ্যাত বলিউড সুপারস্টার সালমান খান। বলিউডের হিট মেশিন তিনি। তার সিনেমা মানেই শত শত কোটির ব্যবসা। এছাড়া তিনি ছোট পর্দায় যেসব অনুষ্ঠান করেন, সেগুলোর জন্যও নেন আকাশচুম্বী পারিশ্রমিক। এসবের বাইরে নানাবিধ ব্যবসাও রয়েছে এই তারকার।

সদ্য মুক্তি পেয়েছে ‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’ সিনেমাটি। সালমান খানের নতুন ছবিটি বক্স অফিসে ভালই সাড়া ফেলেছে। এই মুহূর্তে বলিউডের ভাইজান বিভিন্ন লোকেশনে ঘুরে প্রোমোশন করছেন ছবির।

তার ভিড়েই নতুন প্রোজেক্টের ঘোষণা দিলেন। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সংবাদ সংস্থা পিটিআইকে ইতিমধ্যেই খবরটির সত্যতা স্বীকার করেছেন সালমান। জানিয়েছেন, ভারতীয় গুপ্তচর রবীন্দ্র কৌশিকের বায়োপিকে তাকে দেখা যাবে।

তিনিই ‘ব্ল্যাক টাইগার’ নামে পরিচিত ওই গুপ্তচরকে ফুটিয়ে তুলবেন রুপালি পর্দায়।

শাহরুখ খানের ‘পাঠান’ ছবিতে ক্যামিও ভূমিকায় রয়েছেন সালমান। পাশাপাশি আসছে ‘টাইগার ৩’। তার ভিড়ে যোগ হলো ভাইজানের এই স্বপ্নের প্রোজেক্টও। তবে ছবির কাজ এখনও একেবারে প্রাথমিক স্তরে রয়েছে। তৈরি করা হয়েছে চিত্রনাট্য। ফলে ছবি নিয়ে এখনই বিশদে কিছু জানার সুযোগ নেই।

করোনার ধাক্কা সামলে গত ২৬ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সালমান খান ও আয়ুষ শর্মা জুটির ‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’। মারাঠি ক্রাইম ড্রামা ‘মুলশি প্যাটার্ন’-এর অনুপ্রেরণায় তৈরি হয়েছে ‘অন্তিম’। পরিচালক মহেশ মঞ্জরেকরের ছবিতে শিখ পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন সালমান। ছবি ঘিরে ভাইজানের অনুরাগীদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। তার মধ্যেই মিলল এই সুখবর।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা