বিনোদন

বিয়ের আগেই আদালতে ভিকি-ক্যাটরিনা

নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বলিউডের আলোচিত প্রেমিকযুগল ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। বিয়ের আয়োজনে কোনো কমতি রাখতে চান না এই তারকা জুটি।

জানা যায়, বিয়ের জন্য ইতোমধ্যেই ৭০০ বছরের পুরনো রাজস্থানের সাওয়াই মাধোপুর জেলার সিক্স সেন্সেস ফোর্ট হোটেল পুরোপুরি বুকিং করে নেওয়া হয়েছে। আগামী ৭ থেকে ৯ ডিসেম্বর বিয়ের সানাই বাজবে তাদের। বিয়ের রাতে ক্যাটরিনাকে দেখা যাবে লেহেঙ্গা-চোলিতে। তার পোশাক ডিজাইন করছেন খ্যাতনামা ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়।

এসব খবরে ভিন্ন মাত্রা যোগ করেছে চমকপ্রদ একটি তথ্য। সেটি হলো- আগে আদালতে বিয়ে করবেন তারকা জুটি। পরে ধর্মীয় রীতিতে হবে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা।

অনেকেরই জানা, ভারতের নাগরিক নন-ক্যাটরিনা। তার ব্রিটিশ পাসপোর্ট আছে। তাই স্বাভাবিকভাবেই ভিকি-ক্যাটরিনার আইনি বিয়ের প্রক্রিয়া একটু আলাদা হবে। সেসব প্রক্রিয়া শেষ করেই রাজস্থানের উদ্দেশে রওনা দেবেন দুজন।

ভারতীয় গণমাধ্যম সূত্রে খবর, বিয়ের আচার-অনুষ্ঠান শুরুর জন্য রাজস্থানে উড়ে যাওয়ার আগে আগামী সপ্তাহে মুম্বাইতে আইনি বিয়ের পর্ব সেরে ফেলবেন তারকা জুটি। রাজস্থানে গিয়ে বিয়ের আয়োজন সারার প্রস্তুতি নিলেও তার আগেই মিসেস ভিকি হয়ে যাবেন ক্যাট।

এদিকে ক্যাটরিনার ইচ্ছে ছিল নিজেই বিয়ের ঘোষণা দেবেন। কিন্তু তার আগেই ভিকি ও তার বিয়ের খবর গণমাধ্যমে চলে আসায় ভীষণ বিরক্ত এই অভিনেত্রী। আর তাই বিয়ের সব ছবি গোপন রাখতে বিশেষ কৌশল অবলম্বন করেছেন এ তারকা জুটি।

ক্যাটরিনা ও ভিকির এক ঘনিষ্ঠ ব্যক্তি জানিয়েছেন, পরিবারের সদস্য ও বলিউডে তাদের কাছের বন্ধুদের নিয়েই বিয়ে সারবেন। বিয়ের সব ছবি যাতে বাইরে ছড়িয়ে না পড়ে তার জন্য বিয়ে বাড়িতে মোবাইল নিষিদ্ধ করেছেন তারা। যে ইভেন্ট ম্যানেজমেন্ট বিয়ের দায়িত্ব নিয়েছে, তাদের কাছে ক্যাট ও ভিকির কড়া নির্দেশ বিয়েতে যেন কেউ মোবাইল নিয়ে প্রবেশ করতে না পারেন। এমনকি যারা ছবি তুলবেন তারা কেউ যেন ক্যাটরিনা ও ভিকির নির্দেশ ছাড়া কোনো ছবি অন্য কাউকে হস্তান্তর না করেন।

ক্যাট-ভিকির এক বন্ধু জানিয়েছেন, তাদের জন্য বিয়ের দিন জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ দিন। তাই স্বাভাবিকভাবেই তারা চাইবেন যে অনুমতি ছাড়া সেই ছবি যেন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে না পড়ে। ক্যাট ও ভিকি দুজনে মিলেই বিয়ের তোড়জোড় শুরু করেছেন, সঙ্গে রয়েছে একটি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির টিম।

জানা গেছে, বিয়ে বাড়িতে একটা অংশ ভাগ করে দেওয়া হবে যেখানে প্রবেশ করতে গেলে মোবাইল বন্ধ রাখতে হবে। পরিবার, আত্মীয় স্বজন থেকে শুরু করে বলিউডের সুপারস্টারদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে এই নিয়ম।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

দিল্লির বিক্ষোভস্থলে বিশৃঙ্খলায় পুলিশের টিয়ালশেল নিক্ষেপ ও লাঠিচার্জ

ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করা...

নজরদারির ঘাটতিতে সুন্দরবনে দস্যুতা বেড়েছে: পরিবেশ প্রতিমন্ত্রী

ঠিকমতো নজর দিতে না পারায় সুন্দরবনের দস্যুতা বেড়েছে বলে মন্তব্য করেছেন বন, পরি...

হাম রোগের সর্বশেষ প্রতিবেদন

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকা...

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, জুলাই গ...

নিউইয়র্কে বাংলা চলচ্চিত্রের উৎসব ২ আগস্ট

বাংলা চলচ্চিত্রকে আন্তর্জাতিক অঙ্গনে আরও বিস্তৃতভাবে তুলে ধরতে যুক্তরাষ্ট্রে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা