প্রিয়াংকা চোপড়া ও নিক জোনাস
বিনোদন

হেমসওয়ার্থের জন্য নিককেও ছাড়তে রাজি প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক: বলিউড তারকা প্রিয়াংকা চোপড়া ও নিক জোনাসের বিবাহবিচ্ছেদের গুঞ্জন শোনা যাচ্ছে। প্রিয়াংকা ভালোবেসে বিয়ে করেছেন বয়সে ছোট মার্কিন গায়ক নিক জোনাসকে। বিয়ের পর মার্কিন মুলুকে পাড়ি জমিয়েছেন। কাজ করছেন হলিউডেও।

নিক-প্রিয়াংকার মিষ্টি প্রেমের কথা বলিউডের সবাই জানেন। বিয়ের পর স্বামীকে নিয়ে বেশ ভালোই আছেন প্রিয়াংকা। মাঝে মধ্যে সময় করে আসেন ভারতে।

প্রিয়াংকা বিয়ের পরেই স্বামী নিক জোনাসের পদবিজুড়ে দিয়েছিলেন নিজের নামের পাশে। ইনস্টাগ্রাম, টুইটারে জ্বল জ্বল করছিল ‘প্রিয়াংকা চোপড়া জোনাস’। আচমকাই সেই নামে পরিবর্তন। উধাও ‘জোনাস’।

গুঞ্জন ওঠে তৃতীয় বিবাহবার্ষিকীর আগেই কি ভেঙে যাবে এই জুটির সুখের সংসার? এবার সাবেক এ বিশ্ব সুন্দরী নিজেই জানিয়েছেন কোন পুরুষের জন্য নিককে ছাড়তেও রাজি।

মঙ্গলবার (২৩ নভেম্বর) স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে প্রকাশ হয় ‘জোনাস ব্রাদার্স ফ্যামিলি রোস্ট’। সেখানে জোনাস পরিবারের সদস্যরা একে অপরকে নিয়ে প্রকাশ্যেই হাসি-ঠাট্টায় মেতে ওঠেন। সেখানেই মনের গোপন কথা জানিয়েছেন প্রিয়াঙ্কা।

নিকের সঙ্গে বয়সের পার্থক্য নিয়ে প্রিয়াঙ্কা বলেন, ‘নিক আমার চেয়ে ১০ বছরের ছোট, তাই নব্বই দশকের পপ কালচারের অনেক বিষয় ও বোঝে না, আমি ওকে সেগুলো বুঝিয়ে দিই। অন্যদিকে নিক আমাকে টিকটক ব্যবহার করতে দেখায়। পাশাপাশি আমি ওকে দেখাই একটা সফল অভিনয় ক্যারিয়ার কী জিনিস!’

প্রিয়াঙ্কার এ কথা শুনেই লজ্জায় মুখ ঢাকেন নিক। অন্যদিকে হেসে ওঠেন নিকের দুই ভাই ও তাদের বউরা। ‘জুমানজি’ ফ্রাঞ্চাইসিতে অভিনয় করলেও সেভাবে দাগ কাটতে পারেননি অভিনেতা নিক। সে কথাও অকপটে বলেছেন বলিউডের এ অভিনেত্রী।

প্রিয়াঙ্কা আরও বলেন, ‘আমি নিক জোনাসকে ভালোবাসি। আমি তো অন্য কাউকে বিয়েই করতাম না, সত্যি বলছি। কিন্তু, যদি ক্রিস হেমসওয়ার্থ (অস্ট্রেলীয় অভিনেতা) হঠাৎ সিঙ্গেল হয়ে যান তবে বিষয়টা পাল্টে যেতে পারে সহজেই। ’

মার্বেল তারকা ক্রিস হেমসওয়ার্থকে নিয়ে প্রিয়াঙ্কার এই মন্তব্য ঝড় তুলছে সোশ্যাল মিডিয়ায়। তবে বউয়ের মুখে এমন কথা শুনে হাসি চেপে রাখতে পারেনি নিক নিজেও।

কারণ অভিনেত্রী এলসা পাটার সঙ্গে ১১ বছরের দাম্পত্য জীবন ক্রিস হেমসওয়ার্থের। তাদের ঘরে তিন সন্তানও রয়েছে। তাই নিকের হাসি পাওয়াটাও স্বাভাবিক। এ থেকে বোঝা যায়, বিষয়টি মজার ছলেই বলেছেন প্রিয়াঙ্কা।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা