প্রীতি জিনতা
বিনোদন

মা হওয়ার পর সিনেমায় ফিরছেন প্রীতি

বিনোদন ডেস্ক: সম্প্রতি সারোগেসি পদ্ধতিতে যমজ সন্তানের মা হলেন বলিউডের ডিম্পল গার্ল খ্যাত জনপ্রিয় অভিনেত্রী প্রীতি জিনতা। ১৯৯৮ সালে মণিরত্নমের ‘দিল সে’ সিনেমা দিয়ে যাত্রা শুরু। তখন থেকেই প্রীতি জিন্তার টোল পড়া গালে পাগল হয়েছিলেন পুরুষ অনুরাগীরা।

এবার আরও এক নতুন খবর জানা গেল। আবারও সিনেমায় ফিরছেন প্রীতি। শোনা যাচ্ছে, আগামী বছরই নতুন ছবির শুটিং শুরু করবেন অভিনেত্রী।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, মনে করা হচ্ছে সিনেমাতে প্রীতিকে একজন সাহসী কাশ্মীরি মায়ের চরিত্রে দেখা যাবে। সিনেমাটি নিয়ে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানানো হয়নি। কিন্তু, ইতোমধ্যে সিনেমাটির কাজ শুরু হয়েছে।

সূত্রের খবর অনুযায়ী, পরিচালক দানিশ রেনজুরের নতুন ছবি দিয়েই নাকি বলিউডে কামব্য়াক করতে চলেছেন প্রীতি জিন্তা।

জানা গেছে, ছবির শুটিং হবে কাশ্মীরে। কাশ্মীরি এক মহিলার চরিত্রে দেখা যাবে প্রীতিকে। মেয়ে ও মায়ের সম্পর্ক নিয়েই তৈরি হবে প্রীতির কামব্যাক ছবির গল্প। তবে প্রীতি ছাড়া এই ছবিতে আর কোন অভিনেতারা থাকবেন তা নিয়ে মুখ খুলতে চাননি ছবির টিম।

প্রীতি জিনতা কাশ্মীরে নির্মিত 'বীর জারা' এবং 'মিশন কাশ্মীর'-এর মতো চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। এবার তিনি সেখানে পুরো সিনেমার শুটিং করবেন।

সূত্রটি আরও জানিয়েছে, প্রীতি আরও সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন। তার হাতে ২-৩টি চলচ্চিত্র আছে এবং আরও কিছু সিনেমায় চুক্তির অপেক্ষায় আছেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা