বিনোদন

ইরফান সাজ্জাদের ইংরেজীতে বিরক্ত চমক

বিনোদন প্রতিবেদক: ইরফান সাজ্জাদ ইংরেজীতে কথা বলার রোগে ভুগছে। তার সাথে কেউ ইংরেজীতে কথা না বললে সে উত্তেজিত হয়ে যায়। বিষয়টি মারামারির পর্যায়ে ঠেকে। বাসার কাজের বুয়া, দারোয়ান, ভাড়াটিয়া তার এই কর্মকান্ডে অতীষ্ট। তার ইংরেজী বলার ধরণ ও শব্দ-দুটোই হাস্যকর। লোকে তাকে পাগল ভাবতে শুরু করে। এদিকে বাসার নতুন ভাড়াটিয়া চমক ও তার বাবা। বাংলায় স্নাতক পড়া চমককে সবাই ইরফানের এই ইংরেজী বলা সম্পর্কে জানায়। ইরফানের ভুল ইংরেজী শুনে বিরক্ত হয় চমক। এই বিরক্তি বাড়তে থাকে। তারা এই পাগলের বাড়িতে আর থাকতে চায় না। এদিকে ইরফানের মা চমককে পছন্দও করে ফেলেছে। এখন কি করবে ইরফান?

এমনই এক গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘ইংলিশ রানা’। মেহেদী হাসান রানার গল্প ভাবনায় নাটকটি পরিচালনা করেছেন নয়ন। এতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, চমক, এম শফি, রকি খান, শিখা মৌ, পামির এবং আরও অনেকে। আরটিভির প্রযোজনায় নাটকটির চিত্রগ্রহণ করেছেন মীর হান্নান। প্রধান সহকারি পরিচালক ছিলেন সাকিব মাহমুদ শাওন। সম্পাদনা ও রং বিন্যাস করেছেন সাইফুল হক, আবহ সঙ্গীত করেছেন সিজু।

সম্প্রতি রাজধানীর উত্তরায় নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। নির্মাতা সূত্রে জানা গেছে, শিগগিরই ইংলিশ রানা আরটিভিতে প্রচারিত হবে।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা