ছবি: সংগৃহীত
বিনোদন

অপর্ণা সেনের বিরুদ্ধে মামলা

বিনোদন ডেস্ক: বিএসএফ নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগ এনে অভিনেত্রী অপর্ণা সেনের বিরুদ্ধে মামলা হয়েছে। পৃথ্বীশ দাস নামে এক আইনজীবী বাদী হয়ে এই মামলা করেছেন। সম্প্রতি ভারতীয় সীমান্তরক্ষীদের ক্ষমতা বৃদ্ধি পছন্দ হয়নি বলে মন্তব্য করেছিলেন এই অভিনেত্রী।

কলকাতা প্রেসক্লাবে একটি মানবাধিকার সংগঠনের ডাকা বৈঠকে সোমবার (১৫ নভেম্বর) অপর্ণা সেন তার মন্তব্যে বলেছিলেন, বাংলাদেশের সীমান্ত বরাবর কাঁটাতারের বেড়ার জন্য এমনিতেই ওই এলাকার বাসিন্দারা চরম দুর্ভোগের মধ্যে রয়েছে। তারমধ্যে ক্ষমতা বৃদ্ধির কারণে প্রতিদিন বিএসএফের নির্যাতনের মুখে পড়তে হবে তাদের। এই সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য ভারতের কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানিয়েছিলেন।

বহস্পতিবার (১৮ নভেম্বর) অপর্ণা বলেছেন, সেনাবাহিনীদের যতটা ক্ষমতা দেওয়া উচিত, তার থেকেও বেশি দেওয়া হচ্ছে। ছিটমহলের বাসিন্দাদের কথা ভাবলেই শিউরে উঠছি। এমনিতেই তাদের অবস্থা খুব খারাপ। তার ওপর বিএসএফদের ক্ষমতা বাড়ালে তা আরও দুর্বিষহ হয়ে উঠবে। সেই প্রেক্ষিতে মমতা সরকারকে সীমান্তবাসীদের কথা ভেবে দেখার অনুরাধও জানানো হয়েছে। তারা যেন নিজেদের মতো করে ব্যবসা, চাষ-আবাদ করতে পারেন।

তবে মামলাকারী পৃথ্বীশ দাসের দাবি, কেন্দ্রীয় বাহিনীকে অসম্মান করেছেন অপর্ণা সেন। ওই দিন বিএসএফকে নিয়ে মন্তব্যের মাঝেই সীমান্তরক্ষীদের ধর্ষক, খুনীর মতো শব্দ প্রয়োগ করেছেন। যার জেরে আইনি নেটিশ পাঠানো হয়েছে। আগামী ৭ দিনের মধ্যে তাকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। যদিও এই বিষয়ে এদিন কোনওরকম মন্তব্য করেনি অপর্ণা।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা