বিনোদন

দীর্ঘ বিরতিতে যাচ্ছেন দীঘি

বিনোদন ডেস্ক: দীর্ঘ বিরতিতে যাচ্ছেন বাংলা সিনেমার জনপ্রিয় তরুণ অভিনেত্রী দীঘি। তিনি এবার এইচএসসি পরীক্ষার্থী। এই পরীক্ষাটি আগামী ২ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে। এই মুহূর্তে পড়াশোনায় পূর্ণ মনোযোগ দিতে বিরতিতে যাচ্ছেন তিনি।

এ ব্যাপারে দীঘি বলেন, এইচএসসি পরীক্ষার জন্য এই সময়টাতে কোনো কাজ রাখিনি। পড়াশোনায় মনোযোগ দিতে চাই। পরীক্ষা শেষে আবারও কাজে ফিরব। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিকের শুটিং পুনরায় শুরু হবে। আগামী ২০ নভেম্বর ওই সিনেমায় একদিনের জন্য শুটিং করবো।

জানা গেছে, রোববার (১৪ নভেম্বর) কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের উপন্যাস অবলম্বনে সামাদ খোকনের ‘শ্রাবণ জ্যোৎস্না’ সিনেমায় অভিনয় করছেন দীঘি। ফরিদপুরে চলছে ছবিটির শুটিং। এই সিনেমাটি নির্মিত হচ্ছে সরকারি অনুদানে।

দীঘি আরও বলেন, পুরনো সিডিউলের কিছু কাজ ছিল, সেগুলোই এখন শেষ করতে হচ্ছে। এরমধ্যেই পড়াশোনাটা চলছে। ছোটবেলায়ও পরীক্ষার আগে এভাবেই প্রস্তুতি নিতাম। সেটে বসে পড়তাম। কারণ সে সময়ও নিয়মিত সিনেমায় অভিনয় করতাম। তাই বিষয়টিতে আমি একেবারেই অভ্যস্ত।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা