অনুপম রায় ও পিয়া চক্রবর্তী
বিনোদন

মানুষের ভালবাসার প্রতি বিশ্বাস উঠে যেতে পারে

বিনোদন ডেস্ক: বিচ্ছেদ নিয়ে পশ্চিমবঙ্গের জনপ্রিয় সংগীত শিল্পী অনুপম রায় বলেছেন, আজ আমার খারাপ সময় চলছে। একটা বিশ্রী জায়গায় দাঁড়িয়ে আছি। তাই বলে পুরনো সময় মিথ্যা হয়ে যায়নি। একটা দীর্ঘ সম্পর্কে থাকলে সেই মানুষের প্রভাব জীবনে থাকে। তাই আমি ভালবাসার প্রতি আস্থা হারাতে চাই না।

তিনি বলেন, যা হয়েছে, তা আমার জীবনের বড় ক্ষতি। সেই জায়গায় মানুষের ভালবাসার প্রতি বিশ্বাস উঠে যেতে পারে। কিন্তু এখন তো আমি দুঃখের সংকীর্ণ লেন্স দিয়ে দেখছি। আমার জীবনে যা ঘটেছে, তা দিয়ে একটা বড় জিনিসকে বিচার করা যায় না।

অনুপম রায় বলেন, আমার তো অনেক ভাল দিনও গিয়েছে। আমি ভালবেসেছি। ভালবাসা পেয়েওছি। অনেক স্মৃতি আছে, যেগুলো ভীষণ ভীষণ কাছের। তা হলে কি সেগুলোর কোনও দাম নেই? সেগুলোর তো দাম আছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা