ছবি সংগৃহীত
বিনোদন

নাঈমের শরীরে অস্ত্রোপচার

বিনোদন ডেস্ক: নব্বই দশকের জনপ্রিয় নায়ক নাঈমের বাইপাস সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে।

নাঈম ও তার স্ত্রী অভিনেত্রী শাবনাজের যৌথ ফেসবুক পেজ থেকে অস্ত্রোপচারের খবরটি প্রকাশ করা হয়েছে।

হাসপাতালের বেডে শুয়ে আছেন নাঈম এমন একটি ছবি পোস্ট করে লেখা হয়েছে, ‘আপনাদের সবার প্রিয় নাঈম ভাইয়ের গতকাল (৬ নভেম্বর) রাতে বাইপাস অপারেশন হয়েছে। আল্লাহর অশেষ রহমতে এখন ভালো আছেন। আপনারা সবাই নাঈমের জন্য দোয়া করবেন। আল্লাহ আমাদের নেক হেদায়েত দান করুন।’

১৯৯১ সালে প্রয়াত পরিচালক এহতেশাম পরিচালিত ‘চাঁদনী’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন নাঈম-শাবনাজ। তার অভিনীত প্রায় সকল সিনেমাতেই স্ত্রী শাবনাজের সঙ্গে জুটি বাঁধেন। নাঈমের উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে ‘দিল’, ‘জিদ’, ‘অনুতপ্ত’, ‘সোনিয়া’, ‘সাক্ষাৎ’, ‘টাকার অহংকার’, ‘ফুল আর কাঁটা’, ‘চোখে চোখে’ ইত্যাদি।

নাঈম ও শাবনাজ একত্রে প্রায় ২১টির বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তাদের একসঙ্গে অভিনয় করা শেষ সিনেমাটি হচ্ছে ‘ঘরে ঘরে যুদ্ধ’। প্রেম করে বিয়ে করেছেন তারা। দুই কন্যা সন্তানের বাবা-মা এই তারকা দম্পতি। তবে বর্তমানে অভিনয় থেকে দূরে রয়েছেন তারা।

গত দুই দশক ধরে একান্তে নিজেদের মতো করেই রয়েছেন নাঈম-শাবনাজ। বর্তমানে টাঙ্গাইলে নাঈমের গ্রামের বাড়িতেই বেশিরভাগ সময় কাটে তাদের।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

মো. সাহাবুদ্দিনের গুলশানের বাড়িতে চলছে রঙ ও পরিচ্ছন্নতার কাজ

রাজধানীর গুলশানে রাষ্ট্রপতির পদ থেকে মো. সাহাবুদ্দ...

মিরপুরে গোলাগুলিতে যুবদল কর্মী নিহত, আহত ২

রাজধানীর মিরপুর ১৩ নম্বরে গোলাগুলির ঘটনায় ইউসুফ আলী (৪৫) নামে যুবদলের এক কর্ম...

নোয়াখালীতে মায়ের অভিযোগে ছেলে গ্রেপ্তার

নোয়াখালীর সুবর্ণচরে নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম পরিচালনা, মাদকদ্রব্য বেচাক...

পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার...

ঢাকায় গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেপ্তার

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ২৯টি মামলা দায়ের এবং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা