ছবি: সংগৃহীত
বিনোদন

স্বামীর প্রতি বান্ধবীর দুর্বলতা জানালেন শহীদ-পত্নী

বিনোদন ডেস্ক: শহীদ কপুর ও মীরা রাজপুত ২০১৫ সালে সম্পর্ক করে বিয়ে করেন। তাদের রয়েছে দুই সন্তান। শহীদ ও মীরা নিজেদের বিবাহ পরবর্তী প্রেমের রোমাঞ্চকর গল্প, রাগ-অনুরাগের কথা বারবার তুলে ধরেন। শহীদ-পত্নী এবার আরও এক মজার গল্প প্রকাশ করলেন।

মীরার কলেজের এক বান্ধবী তাই স্বামীর প্রতি দুর্বল ছিলেন। মীরার সঙ্গে সেই নিয়ে কথাও বলেছিলেন তিনি।

সম্প্রতি এক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে মীরাকে প্রশ্ন করা হয়েছিল, বিয়ের আগে শহীদের ছবি দেখে মীরার কখনও তার প্রতি ভালো লাগা তৈরি হয়েছিল?

এর উত্তরে মীরা জানান, তার এক বান্ধবী শহীদকে পছন্দ করতেন। মীরার কাছে মাঝে মধ্যেই সেই গল্প করতেন বান্ধবী। বলতেন, ‘তুমি জানো, স্কুলে পড়ার সময় থেকেই আমি শহীদকে পছন্দ করতাম?’ তখন শহীদকে নিয়ে কোনও রকম উত্তেজনা ছিল না মীরার। তার কথায়, ‘শহীদ তো তখনও আমার জীবনের অংশ নয়।’

তার পরেই একেবারে ২০১৫ সাল। শহীদের সঙ্গে মীরার বিয়ে স্থির হয়। সে কথা জেনে সেই বান্ধবী উত্তেজনায় বিহ্বল হয়ে উঠেছিলেন। কিন্তু কোনও রকম মনোমালিন্যের অবকাশ তৈরি হয়নি। মীরা, শহীদ এবং মীরার বান্ধবী, বান্ধবীর স্বামী এই ঘটনার কথা মনে করে বার বার হেসে ওঠেন। একসঙ্গে বসে তা নিয়ে স্মৃতিচারণও হয়।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

প্রাকৃতিক দুর্যোগে সরকারের পদক্ষেপ

দেশের দক্ষিণ-পূর্ব ও উত্তর পূর্বাঞ্চলের জেলাগুলোতে আকস্মিক বন্যা, ভূমিধস ও পা...

যৌন অসদাচরণের অভিযোগে বরখাস্ত আইসিসির প্রধান করিম খান

যৌন অসদাচরণের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আ...

বদলে আরও ভয়ংকর ডেঙ্গু উপসর্গ

বর্ষা শেষ হওয়ার আগেই এবার প্রকোপ বেড়েছে ডেঙ্গু রোগ...

শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, প্রকৃত ধর্মবিশ্বাসীরা কখনো...

সেবামূলক কাজে অনিয়ম বরদাশত করা হবে না: পানিসম্পদ মন্ত্রী

পানিসম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, লক্ষ্মীপুর পৌরসভার উন্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা